চীন যাচ্ছে আওয়ামী লীগের পঞ্চাশ সদস্যের একটি প্রতিনিধিদল - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বি'রু'দ্ধে নিয়োগ জা'লিয়া'তির চাঞ্চল্যকর অভিযোগ চরকাউয়ায় সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি শিক্ষার্থীর খরা, তবু নতুন ১১ প্রতিষ্ঠান অনুমোদনের চেষ্টা পতিত ফ্যাসিস্ট শক্তি ঘোলা পানিতে মাছ শিকার চায় প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি

চীন যাচ্ছে আওয়ামী লীগের পঞ্চাশ সদস্যের একটি প্রতিনিধিদল


মোহাম্মাদ মুরাদ হোসেন:প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে আজ চীন যাচ্ছে আওয়ামী লীগের পঞ্চাশ সদস্যের একটি প্রতিনিধিদল। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দুপুরে ২টা ৫৫ মিনিটে দেশত্যাগ করবেন প্রতিনিধিদলের সদস্যরা।স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ-সদস্য তানভীর শাকিল জয়ের নেতৃত্বে পঞ্চাশ সদস্যের প্রতিনিধিদলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।চীনা কমিউনিস্ট পার্টির আয়োজনে বিভিন্ন রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেবেন তারা। এছাড়াও চীনা কমিউনিস্ট পার্টির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের। সফর শেষে ৫ জুন দেশের ফিরবেন তারা।

বিষয়টি নিশ্চিত করেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য তাজউদ্দিন আহমেদ। তিনি বলেন, চীন সফরের জন্য ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।সফর সামনে রেখে ২১ মে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ এবং ডিনার করেন আওয়ামী লীগের পঞ্চাশ সদস্যের প্রতিনিধিদলের সদস্যরা। এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তারা। ২২ মে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রতিনিধিদলের সদস্যরা সাক্ষাৎ করেন। এ সময় সফর বিষয়ে বিস্তারিত বিষয় তুলে ধরেন তারা।

Top