জুলাইয়ে ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ডাঃ অমিতাভ সরকারের কাছে বরিশালের তিনটি প্রতিষ্ঠান জিম্মি, বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর অভিযোগ: কম... রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম

জুলাইয়ে ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা


মোহাম্মাদ রফিকুল ইসলাম :১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল বুধবার (১৫ মে) সন্ধ্যায় প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন প্রার্থী।প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। তাদের এ লিখিত পরীক্ষা হতে পারে ঈদুল আজহার পর অর্থাৎ, জুলাই মাসের শুরুতে। এনটিআরসিএর সচিব ওবায়দুর রহমান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, প্রিলিমিনারিতে উত্তীর্ণদের লিখিত পরীক্ষা জুন মাসে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে প্রশ্ন ছাপানোর কাজ আমরা যথাযথ সময়ে শুরু করতে পারিনি। এ কারণে লিখিত পরীক্ষায় আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হবে।

এদিকে, বুধবার সন্ধ্যায় প্রকাশিত ফলাফলে দেখা গেছে, শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় নির্ধারিত নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ের ২৯ হাাজর ৫১৯ জন, স্কুল পর্যায়ের ২ লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ের ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন।

এনটিআরসিএ’র তথ্যমতে, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন চাকরিপ্রার্থী। তবে গত ১৫ মার্চ অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন।এ পরীক্ষায় গড় পাসের হার ৩৫ দশমিক ৮০ শতাংশ। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ফেল করেছেন ৮ লাখ ৬০ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী।

Top