এসএসসি পরীক্ষায় পাশের হার ৮৫.৮৮ শতাংশ(বিদেশের কেন্দ্রে) - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেছারাবাদে সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী র‍্যাব সদরদপ্তর হবে ১১তলা, ব্যয় ১৭২ কোটি টাকা একাদশে ভর্তির আবেদন শুরু আজ, জেনে নিন ফি ও বিস্তারিত নিয়ম এআই কিভাবে গ্রহণ করতে হবে, সে বিষয়ে অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন স্থানীয় নির্বাচন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে ইসি স্থানীয় সরকারের কোনো পর্যায়ের নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি শেবাচিম হাসপাতালের জেনারেটরের জ্বালানি সংকটে কারণে থেমে থাকে অস্ত্রোপচার , চিকিৎসকদের বসে থাকতে হয় ব... বিএনপির হাত ধরেই বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্র এসেছে বোঝা ১৮ কোটির কাঁধে,২৪ লাখের স্বস্তি ,সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি

এসএসসি পরীক্ষায় পাশের হার ৮৫.৮৮ শতাংশ(বিদেশের কেন্দ্রে)


মোহাম্মাদ মুরাদ হোসেন:চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষায় বিদেশের কেন্দ্রে ৩৪৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে পাশ করেছে ২৯৮ জন।রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল৷এর আগে সকালে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সোয়া ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ২০২৪ সালের এসএসসির ফলের সার সংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেন শিক্ষামন্ত্রীসহ ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

এ বছর বিদেশের কেন্দ্রে পাশ করেনি ৪৯ শিক্ষার্থী ৷ শতকরা পাশের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ। শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠান দুটি৷ মোট কেন্দ্র ছিল ৮ বলেও জানান তিনি৷গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়।

Top