প্রকল্প থেকে রাজস্বখাতে তারিখ থেকেই গণনা করার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ সাংবাদিক সুরক্ষা পরিষদের মাদকের বিস্তার এখন মহামারির পর্যায়ে,অভিযান শুধু বৈধ বারগুলোতে ভয়াবহতা ছড়াচ্ছে দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যবস্থাপনায় হয়রানি ভোগান্তি স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ

প্রকল্প থেকে রাজস্বখাতে তারিখ থেকেই গণনা করার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : প্রকল্প থেকে রাজস্বখাতে স্থানান্তরিত শিক্ষকদের জ্যেষ্ঠতা চাকরি নিয়মিতকরণের (প্রকল্পে ১ম যোগদানের তারিখ) তারিখ থেকেই গণনা করার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত রিট আবেদন চূড়ান্ত নিষ্পত্তি করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রায় দেন বলে সাংবাদিকদের কাছে দাবি করেছেন রিটকারী পক্ষের আেইনজীবী। তবে, আদেশের কপি না দেখা পর্যন্ত আইনজীবীর ব্যাখ্যায় বিশ্বাস স্থাপন করতে চান না শিক্ষকরা। তারা আদেশের কপির অপেক্ষায় থাকবেন।

জানা যায়, রাজস্বখাতে যোগদানের তারিখ থেকে গণনা করার জন্য গত বছরের ৩০ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত অফিস আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে এবং প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত শিক্ষকদের জ্যেষ্ঠতা চাকরি নিয়মিতকরণের (প্রকল্পে ১ম যোগদানের তারিখ) তারিখ থেকে গণনা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন ৫৯৩ জন শিক্ষক। ঐ রিটের শুনানি শেষে এ রায় দেয় হাইকোর্ট।তবে, সরকার পক্ষ এমন আদেশের বিরুদ্ধে আপিলে যাবে বলেও জানা গেছে।

Top