সামাজিক অবক্ষয় মারাত্মক আকার ধারণ করেছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

সামাজিক অবক্ষয় মারাত্মক আকার ধারণ করেছে


মোহাম্মাদ রফিকুল ইসলাম : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশের আত্মসামাজিক অবস্থা খুবই ভয়াবহ। সামাজিক অবক্ষয় মারাত্মক আকার ধারণ করেছে। পারিবারিক বন্ধন ভেঙে যাচ্ছে। আর এসবই বর্তমান শিক্ষা কারিকুলামের কুফল। শিক্ষা ব্যবস্থাকে ভিনদেশি নির্ভরতা করে গড়ে তোলায় এ অবস্থা সৃষ্টি হয়েছে।মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শায়খ ফজলুল করিম (রহ.) ইসলামী রিসার্চ সেন্টার (মারকাজ) বাস্তবায়নে সুধীদের সঙ্গে এ মতবিনিময় হয়। এতে সভাপতিত্ব করেন দলটির সহকারী মহাসচিব ও নগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। আরও উপস্থিত ছিলেন- আবু ইউসূফ, মুহাম্মাদ নাসিম খান, মাওলানা মুহাম্মাদ নুরুল ইসলাম নাইম, মুফতি ফরিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, ডা. মুজিবুর রহমান, এবিএম রাকিবুল ইসলাম, মুফতি আরমান হুসাইন, মুফতি হাফিজুল হক ফাইয়াজ প্রমুখ।

ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের নামে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলকারী সরকার দেশের শিক্ষা কারিকুলামে ধর্মীয় ও দেশীয় ঐতিহ্য বিরোধী ব্যাপক পরিবর্তন করেছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার লক্ষ্যে জাতীয় আদর্শ ও জাতিসত্তা বিরোধী শিক্ষানীতির অবতারণা করা হয়েছে। এদিকে দলটির পক্ষ থেকে জানানো হয়, আজ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী দাওয়াতি পক্ষ পালন কর্মসূচি হাতে নিয়েছে। যা আজ বেলা ৩টায় বায়তুল মোকাররম দক্ষিণ গেটে উদ্বোধন করবেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

Top