নিজের সব কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি সৃষ্টি করতে হবে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

নিজের সব কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি সৃষ্টি করতে হবে


মোহাম্মাদ নাসির উদ্দীন : জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ইসলামী আন্দোলনে সাবেক বলে কিছু নেই, বরং পর্যায়ক্রমে বিভিন্ন স্তর অতিক্রম করে জান্নাতের অভিযাত্রী হওয়ার মাধ্যমে প্রত্যেক মুমিনকে মঞ্জিলে মকসুদের দিকে অগ্রসর হতে হবে। আর রাজনৈতিক প্রেক্ষাপটে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই বরং বিজয় আমাদের মধ্যে অবধারিত।মঙ্গলবার ঢাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীদের নিয়ে ভার্চুয়ালি প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. তাহের বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতের গ্রহণযোগ্যতা সব শ্রেণি ও মত-পথের মানুষের মধ্যে বেড়েছে। জামায়াত দেশীয় ও আন্তর্জাতিক সব মহলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, সাময়িক কোনো ঘটনার কারণে আমাদেরকে হতোদ্যম হলে চলবে না বরং আমাদেরকে আবারো নতুন করে শুরু করতে হবে। নিজের সব কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি সৃষ্টি করতে হবে।এর আগে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মূসাসহ আরও অনেকে।মঞ্জুরুল ইসলাম বলেন, জীবনের কোনো অংশেই কারো জন্যই আন্দোলন থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই। আর এই মহতী কাজের আঞ্জাম দেওয়ার জন্য আমাদের প্রত্যেককে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে কর্মীদের চরিত্র মাধুর্য ও নেক কর্মতৎপরতার মাধ্যমে। তাহলে দ্বীনের বিজয় অনিবার্য হয়ে উঠবে।

রেজাউল করিম বলেন, আল্লাহ তায়ালা আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আর খলিফা বা প্রতিনিধির দায়িত্ব হলো মহাপ্রভুর দেওয়া সব দায়িত্ব যথাযথভাবে সম্পাদন করা। সে কাজে আঞ্জাম দিতে গিয়েই আমাদের ভাইয়েরা ২৮ অক্টোবর শাহাদাতের অনন্য নজরানা পেশ করেছেন।সভাপতির বক্তব্যে আব্দুর রহমান মূসা বলেন, আপনারা হচ্ছেন দ্বীনের পথের অগ্রসৈনিক। আপনাদের কাছেই আমারা দ্বীনের পতাকা হস্তান্তর করতে চাই। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আপনাদেরকেই ময়দানে আপসহীনভাবে কাজ করতে হবে। প্রীতি সম্মেলনে আরও বক্তব্য রাখেন- ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মাওলানা হাবিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা এবং সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা.ফখরুদ্দিন মানিক প্রমুখ।

Top