নির্বাচনের খেলা শেষ, বিএনপির আর কোনো ভবিষ্যৎ নেই - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

নির্বাচনের খেলা শেষ, বিএনপির আর কোনো ভবিষ্যৎ নেই


মোহাম্মাদ আরিফ হোসেন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের খেলা শেষ, বিএনপির আর কোনো ভবিষ্যৎ নেই। বিএনপি একটা ভুয়া দল। তাদের আন্দোলন ভুয়া, কর্মসূচি ভুয়া, একদফা ভুয়া।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।বক্তব্যের শুরুতেই ওবায়দুল কাদের বলেন, বক্তৃতা করব না। নির্বাচনের খেলা শেষ। এখন খেলা রাজনীতির খেলা। এখন খেলা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, খেলা হবে সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে।

তিনি বলেন, খেলা শেষ। ফাইনাল হয়ে গেছে, ৭ জানুয়ারি। কী হলো? বিএনপি একটা ভুয়া দল। এদের আন্দোলন, কর্মসূচি ভুয়া। ওদের ২৮ দফা ভুয়া। ১ দফা ভুয়া। ওবায়দুল কাদের আরও বলেন, বাইডেনের উপদেষ্টা ভুয়া। ওদের নেতা তারেক ভুয়া। বিএনপি একটা ভুয়া। তাদের ভবিষ্যৎ ভুয়া, তাদের বর্তমান ভুয়া। তাদের আর কোনো ভবিষ্যৎ নেই। শুধু অন্ধকার।গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জয়ের পর এটিই আওয়ামী লীগের প্রথম জনসভা। সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Top