বাংলাদেশের জনগণই আমাদের প্রভু ও শক্তি,জনগণের বিশ্বাস ও আস্থাই আমাদের শক্তি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

বাংলাদেশের জনগণই আমাদের প্রভু ও শক্তি,জনগণের বিশ্বাস ও আস্থাই আমাদের শক্তি


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : বিদেশি প্রভুদের পরামর্শ মেনে চললে বাংলাদেশের রাজনীতিতে কেউ টিকে থাকতে পারবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।নির্বাচন বানচালের ষড়যন্ত্রের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি এবার নির্বাচন বানচাল করতে নেমেছিল। এটাই তাদের লক্ষ্য ছিল। তাদের কিছু (বিদেশি) মুরুব্বি বা প্রভু আছে। তারাও চেয়েছিল নির্বাচনটা যেন বানচাল করা যায়। কিন্তু তারা বাংলাদেশের জনগণকে চেনে না। বিদেশি প্রভুদের পরামর্শে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকা সম্ভব হবে না।মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে গণভবনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, বাংলাদেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে। নির্বাচন নিয়ে যারা বড় খেলা খেলতে চেয়েছে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে, নির্বাচন হতে দেবে না। প্রভুদের (বিদেশি) পরামর্শে চললে বাংলাদেশে আর চলা লাগবে না। তবে যদি সৎ পরামর্শ হয়, সেটা ভালো কথা।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আমাদের কোনো (বিদেশি) প্রভু নেই। বাংলাদেশের জনগণই আমাদের প্রভু ও শক্তি। জনগণের বিশ্বাস ও আস্থাই আমাদের শক্তি। জনগণই আওয়ামী লীগের শক্তি। আমাদের কোনো বিদেশি প্রভুর প্রয়োজন হয় না।তিনি বলেন, আমরা প্রমাণ করেছি আওয়ামী লীগ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে। নির্বাচন বানচালে বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র ভেস্তে দিয়ে দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ও উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দিয়েছে। ভোটারদের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।প্রধানমন্ত্রী দেশ ও জনগণের কল্যাণে সবকিছু ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দল মনোনীত অনেক প্রার্থী স্বতন্ত্র প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন। যদিও তারা ভেবেছিলেন নৌকা প্রতীক নিয়ে জয়ী হবেন।আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে বিভেদের ফায়দা লোটার ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, জনগণের ম্যান্ডেটকে সম্মান দেখাতে হবে। সব ভেদাভেদ ভুলে দেশ ও মানুষের কল্যাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

এবারের সংসদ নির্বাচনে ভোটদানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে তিনি এটিকে নারীর ক্ষমতায়ন নিশ্চিতের প্রতিফলন বলে উল্লেখ করেন।শেখ হাসিনা বলেন, মুষ্টিমেয় খুনি এবং যুদ্ধাপরাধী দলের লোক ছাড়া দেশের সব মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচন সুষ্ঠু এবং প্রতিযোগিতামূলক হয়েছে। নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। এত এত দলের মধ্যে দু-চারটা দল অংশগ্রহণ না করলে কিছু আসে যায় না। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করেছেন, সেটাই সবচেয়ে বড় বিষয়।দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে ২২২টি আসনে জয় পেয়ে টানা চতুর্থবারের মতো সরকারের গঠনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি ও জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন।আগামীকাল সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। পরদিন বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

Top