দেশের চারটি বেসরকারি মেডিক্যাল কলেজের একাডেমিক কার্যক্রম স্থগিত - Alokitobarta
আজ : বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ সাংবাদিক সুরক্ষা পরিষদের মাদকের বিস্তার এখন মহামারির পর্যায়ে,অভিযান শুধু বৈধ বারগুলোতে ভয়াবহতা ছড়াচ্ছে দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যবস্থাপনায় হয়রানি ভোগান্তি স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ

দেশের চারটি বেসরকারি মেডিক্যাল কলেজের একাডেমিক কার্যক্রম স্থগিত


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া: দেশের চারটি বেসরকারি মেডিক্যাল কলেজের একাডেমিক কার্যক্রম স্থগিত আছে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। নিয়ম না মানা, শিক্ষার মান বজায় না রাখায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় ও বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এ মেডিক্যাল কলেজগুলোর একাডেমিক কার্যক্রম স্থগিত করছে।এ চারটি মেডিক্যাল কলেজগুলো, রাজধানীর আব্দুল্লাহপুরের আইচি মেডিক্যাল কলেজ, ধানমন্ডির নর্দান ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ, রংপুরের নর্দান প্রাইভেট মেডিক্যাল কলেজ এবং রাজশাহীর শাহ্ মখদুম মেডিক্যাল কলেজ। দেশের এবং বাংলাদেশে চিকিৎসা শিক্ষায় পড়তে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের এ কলেজগুলোয় ভর্তির বিষয়ে সতর্ক করা হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে।দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজগুলোর ২২১ আসনে বিদেশি শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তিতে এ মেডিক্যাল কলেজগুলোর বিষয়ে সতর্ক করা হয় শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার এ বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এ মেডিক্যাল কলেজগুলোর একাডেমিক কার্যক্রম স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এবং বিএমডিসি স্থগিত রেখেছে। প্রতিষ্ঠানগুলো বিএমডিসির নিয়ম ও শিক্ষার মান নিশ্চিত করতে পারেনি।এর আগে আলাদা অ্যাকাডেমিক ভবন তৈরি, বেজমেন্ট থেকে এনাটমি বিভাগ পরিবর্তন, রোগীর সংখ্যা বৃদ্ধি ও হাসপাতালের বিছানাগুলো বিষয়ভিত্তিক সাজানো ও সকল বিভাগে শিক্ষক সংখ্যা বৃদ্ধিসহ বিভিন্ন শর্ত দিয়ে আইচি মেডিকেল কলেজ বন্ধ করে সরকার।

আর রাজশাহীর শাহ্ মখদুম মেডিকেল কলেজে ২০১৪ খ্রিষ্টাব্দ থেকে শিক্ষার্থী ভর্তি শুরু হলেও, প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় বিএমডিসি নিবন্ধন পায়নি। এছাড়াও অনুমোদিত আসনের দ্বিগুণ শিক্ষার্থী ভর্তির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ফলে নিষেধাজ্ঞায় পড়ার পর বিষয়টি গড়ায় আদালত পর্যন্তও।আবাসিক ভবনে পাঠদান, নিজস্ব ক্যাম্পাস না থাকা এবং বিএমডিসির অনুমোদন ছাড়াই শিক্ষা কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের বিরুদ্ধে। ফলে এমবিবিএস পাস করলেও কোথাও প্র্যাকটিস করার সুযোগ পান না এখানকার শিক্ষার্থীরা।এছাড়া বিভিন্ন অভিযোগে বন্ধ রয়েছে রংপুরের নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষা কার্যক্রমও।

এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ ফেব্রুয়ারি। মেডিক্যাল কলেজে ভর্তিতে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে শিক্ষার্থীদের। এতে কলেজ পরিবর্তন তথা মাইগ্রেশনের সুযোগ রাখা হয়েছে তিনবার। এছাড়াও শিক্ষার্থীরা তাদের পছন্দের তালিকায় রাখতে পারবেন সবগুলো কলেজকে। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে একই নিয়ম অনুসরণ করা হবে। আর বেসরকারি মেডিকেল ভর্তিতে বিগত বছরের মতো এবারও অটোমেশন প্রক্রিয়া অনুসরণ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

Top