সুষ্ঠু ভোটের অঙ্গীকার আওয়ামী লীগের কমনওয়েলথ পর্যবেক্ষক দলকে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

সুষ্ঠু ভোটের অঙ্গীকার আওয়ামী লীগের কমনওয়েলথ পর্যবেক্ষক দলকে


মোহাম্মাদ নাসির উদ্দীন : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখতে ঢাকায় অবস্থানরত কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগ।শুক্রবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে কমনওয়েলথের পর্যবেক্ষক প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ৭ জানুয়ারির নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়ে আওয়ামী লীগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দলটির প্রতিনিধিরা।বৈঠকে ১৫ সদস্যের কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেট ব্রুস গোল্ডিং। অন্যদিকে ১০ সদস্যের আওয়ামী লীগ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে বৈঠক করে কমনওয়েলথ পর্যবেক্ষক দলটি।ওই বৈঠকে ভোটের সার্বিক আইনশৃঙ্খলা প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে পুলিশপ্রধানের কাছে জানতে চান প্রতিনিধিদলের সদস্যরা। আইজিপিও সার্বিক চিত্র তুলে ধরেন।দুইশোর বেশি বিদেশি পর্যবেক্ষক আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এছাড়া ২০ হাজার ৭৭৩ জন দেশি পর্যবেক্ষককে ভোট দেখার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশ (ইসি)।দেশি পর্যবেক্ষকদের মধ্যে কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি সংস্থার ২০ হাজার ২৫৬ জন ৭ জানুয়ারির নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

Top