৭ জানুয়ারি ভোটের দিন ও তার আগের দিন ৬ জানুয়ারি হরতাল ডেকেছে বিএনপি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

৭ জানুয়ারি ভোটের দিন ও তার আগের দিন ৬ জানুয়ারি হরতাল ডেকেছে বিএনপি


মোহাম্মাদ রফিকুল ইসলাম :৭ জানুয়ারি ভোটের দিন ও তার আগের দিন ৬ জানুয়ারি হরতাল ডেকেছে বিএনপি। এ দুদিন হরতালসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।বৃহস্পতিবার বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে দেশবাসীকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, ৬ জানুয়ারি শনিবার ভোর ৬টা থেকে ৮ জানুয়ারি সোমবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। এছাড়া ৫ জানুয়ারি শুক্রবার মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে।

কর্মসূচি নিয়ে গত কয়েকদিন ধরে স্থায়ী কমিটিসহ সিনিয়র ও জেলা নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে বিএনপি হাইকমান্ড।গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘাতে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে চার দফা হরতাল এবং ১৩ দফায় অবরোধ পালন করেছে বিএনপি। সর্বশেষ গত ১ জানুয়ারি ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দুদিনের লিফলেট বিতরণ কর্মসূচির ঘোষণা করে।

Top