রেমিট্যান্স ও রপ্তানি আয়ে ডলারের দাম আরও কমল - Alokitobarta
আজ : বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার ঢাল হিসেবে ‘ক্রসফায়ার’ বিপজ্জনক বার্তা ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের জেরে আইজিপির অপসারণ দাবি এনসিপির আইজিপির বক্তব্যের প্রতিবাদ জামায়াতের, ক্ষমা চাইতে বলল শিবির নামে পার্থক্য, চরিত্রে এক বিএনপি ও আওয়ামী লীগ বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই টিআইবিসহ বিভিন্ন দল ও সংগঠনের নিন্দা প্রত্যাহার দাবি,আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে ‘ক্রসফায়ার’ শব্দটি ব... ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার স্থানীয় সরকারে অবিশ্বাস্য দুর্নীতি,আওয়ামী আমলের আমলনামা : তদন্ত কমিটির প্রতিবেদন কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বি'রু'দ্ধে নিয়োগ জা'লিয়া'তির চাঞ্চল্যকর অভিযোগ

রেমিট্যান্স ও রপ্তানি আয়ে ডলারের দাম আরও কমল


মোহাম্মাদ রফিকুল ইসলাম: ডলার দাম আরও ২৫ পয়সা কমলো। নতুন দরে প্রবাসী ও রপ্তানি আয়ের বিপরীতে ১০৯ টাকা ৭৫ পয়সায় ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো ডলার কিনবে।আর আমদানিকারকদের কাছে বিক্রি করা করা যাবে ১১০ টাকা ২৫পয়সায়।বুধবার (২৯ নভেম্বর) বাফেদা একটি সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্থতায় ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়।

৩ ডিসেম্বর থেকে ডলারের এ নতুন দাম কার্যকর হবে।

ডলার সংকট, বাজারের ডলারের উচ্চমূল্য, প্রবাসী আয়ের ক্ষেত্রে হুন্ডি নিয়ন্ত্রণের মধ্যমে বৈধপথে প্রবাসী আয় বৃদ্ধিসহ; বাজার সামাল দিতে কয়েক দফায় ডলারর দাম বাড়িয়ে ১১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছিল। যদিও একই সময়ে খোলা বাজারে রেমিট্যান্সের ডলারের দাম ১২০ টাকা ছাড়িয়ে যায়। তারপরেও গত সপ্তাহে প্রবাসী আয় ও রপ্তানি আয়ের ডলারের দাম ৫০ পয়সা কমানো হয়। এরপর আবারও ২৫ পয়সা কমানো হলো।প্রবাসী আয় থেকে প্রাপ্ত ডলারের সঙ্গে যথারীতি সরকার ঘোষিত ২ টাকা ৫০ পয়সা প্রণোদনা পাবেন। এর বাইরে কোনো ব্যাংক চাইলে সঙ্গে অতিরিক্ত আরও দুই টাকা ৫৯ পয়সা বাড়তি প্রণোদনা দিয়ে প্রবাসী আয় সংগ্রহ করতে পারবে।

Top