২০২৪ সালের এসএসসি ফেব্রুয়ারিতে, এইচএসসি জুনে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ডাঃ অমিতাভ সরকারের কাছে বরিশালের তিনটি প্রতিষ্ঠান জিম্মি, বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর অভিযোগ: কম... রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম

২০২৪ সালের এসএসসি ফেব্রুয়ারিতে, এইচএসসি জুনে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : আগামী ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার পাঠ্যসূচি ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে হবে ফেব্রুয়ারিতে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে হবে জুন মাসে।সোমবার (০৪ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।এতে বলা হয়, ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সকল নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীর পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।

এছাড়া, এইচএসসি ও সমমানের পরীক্ষার সকল নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীর পরীক্ষা ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।করোনা মহামারির কারণে দুই বছর থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। ২০২৩ সালের পরীক্ষা গত ৩০ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষা মে মাসে শেষ হয়। আর এইচএসসি পরীক্ষা গত ১৭ আগস্ট থেকে শুরু হয়েছে।আগামী বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিল মাসে এবং এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে নেওয়ার চেষ্টা থাকবে বলে জানিয়ে আসছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

Top