স্থগিত এসএসসি পরীক্ষা হতে পারে ২৪-২৫ মে - Alokitobarta
আজ : বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ ভয়ংকর রূপে ডেঙ্গু,নির্দেশিকা উপেক্ষিত সরকারি টানা পাঁচ দিন ছুটি জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এখন থেকে লটারির মাধ্যমে বদলি কিংবা পদায়ন করা হবে খেলাপি ঋণ উদ্ধারে পাঁচ বছরের রোডম্যাপ,ব্যাংকিং খাতে মহাসংকট গডফাদাররা কেন ধরাছোঁয়ার বাইরে,দেশজুড়ে বিস্তৃত মাদকের সাম্রাজ্য ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির,ম্লান হচ্ছে ইতিবাচক উদ্যোগ

স্থগিত এসএসসি পরীক্ষা হতে পারে ২৪-২৫ মে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :ঘূর্ণিঝড় মোকার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৪ ও ২৫ মে অনুষ্ঠিত হতে পারে। এ বিষয়ে এখনো পর্যালোচনা চলছে। তবে, আগামীকাল মঙ্গলবার বিকেল নাগাদ এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।তিনি বলেন, এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। আমরা ২৪ ও ২৫ মে তারিখ বিবেচনায় রাখছি। আমরা আশা করছি, মঙ্গলবারই স্থগিত পরীক্ষার বিষয়ে জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।তিনি আরো বলেন, আমাদের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২৩ মে। এরপর আমরা স্থগিত পরীক্ষাগুলো নিতে চাই। সে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় মোকার উদ্ভূত পরিস্থিতিতে গত রোবারের (১৪ মে) চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ফিন্যান্স ও ব্যাকিং, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিলের ইংরেজি প্রথম পত্র ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল ভোকেশনালের পদার্থবিজ্ঞান-২ পরীক্ষা স্থগিত করা হয়। আর সোমবার এসএসসির গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা পরীক্ষা স্থগিত করা হয়েছিলো। আগামী ২৩ মে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। একই দিন (২৩ মে) শেষ হবে মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল তত্ত্বীয় পরীক্ষা ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) তত্ত্বীয় পরীক্ষা।

Top