খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে ৬ নির্দেশনা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকরা সংবাদ লিখবে এতে কেউ হুমকি দিলে তা রাষ্ট্রীয় আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ, কিন্তু মানছে না... সংকটেও পোশাক রফতানিতে প্রবৃদ্ধি শহীদ মীর কাসেম আলীর জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ তিন পুলিশ সুপারকে বরখাস্ত বন্দির মাথায়, কানে বা বুকে গুলি করতেন জিয়াউল হাতে বৈধ কাগজপত্র,ভিসা-টিকিটও ঠিকঠাক,তবুও শাহজালালে পদে পদে হয়রানি দেশে সারের কোনো সংকট নেই খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা,লাগাম টানা যাচ্ছে না খেলাপি ঋণের সোলার ছাড়াও জলবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে নেছারাবাদে সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে ৬ নির্দেশনা


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :রমজান, ইস্টার সানডে, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে প্রায় দেড় মাস বন্ধ ছিল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী রোববার(৩০ এপ্রিল)থেকে পুরোদমে চলবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।বৃহস্পতিবার (২৭ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে ছয়টি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর।মাউশির সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৩ মার্চ থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার পর এসব নির্দেশনা মানতে হবে।

নির্দেশনাগুলো হলো
(১) শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করা।

(২) নতুন কারিকুলাম বাস্তবায়নে সম্প্রতি গৃহীত প্রশিক্ষণ- লব্ধ জ্ঞানের যথাযথ প্রয়োগ।

(৩) নতুন কারিকুলাম বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশিত দায়িত্ব অনুসরণ।

(৪) অভিভাবক সমাবেশ আয়োজনের মাধ্যমে অভিভাবকদের সচেতন করা।

(৫) নতুন কারিকুলাম সম্পর্কে ইতিবাচক ধারণা বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

(৬) কারিকুলাম অনুযায়ী শিখন কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা।

Top