‘বার অ্যাট ল’ পরীক্ষা স্থগিত বাংলাদেশ-পাকিস্তান থেকে - Alokitobarta
আজ : বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ ভয়ংকর রূপে ডেঙ্গু,নির্দেশিকা উপেক্ষিত সরকারি টানা পাঁচ দিন ছুটি জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এখন থেকে লটারির মাধ্যমে বদলি কিংবা পদায়ন করা হবে খেলাপি ঋণ উদ্ধারে পাঁচ বছরের রোডম্যাপ,ব্যাংকিং খাতে মহাসংকট গডফাদাররা কেন ধরাছোঁয়ার বাইরে,দেশজুড়ে বিস্তৃত মাদকের সাম্রাজ্য ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির,ম্লান হচ্ছে ইতিবাচক উদ্যোগ

‘বার অ্যাট ল’ পরীক্ষা স্থগিত বাংলাদেশ-পাকিস্তান থেকে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :অবিলম্বে বাংলাদেশ ও পাকিস্তান থেকে অনলাইনে ‘বার অ্যাট ল’ পরীক্ষা স্থগিত করার নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্যের বার স্ট্যান্ডার্ড বোর্ড (বিএসবি) । ইংল্যান্ড ও ওয়েলসের যেসব বিশ্ববিদ্যালয় বার অ্যাট ল পড়ায় সেগুলোর প্রতি এ নির্দেশনা দেওয়া হয়েছে।গত মঙ্গলবার বিএসবির দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানা যায়। [iside-ad-1]ঘোষণায় বলা হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তান থেকে অনলাইন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগের অধিকতর তদন্ত না হওয়া পর্যন্ত অনলাইনে পরীক্ষা স্থগিত রাখতে হবে। এই নির্দেশনা দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধি উভয়ের কেন্দ্রীভূত পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

তা ছাড়া বার প্রশিক্ষণ সেবাদাতারা (বিশ্ববিদ্যালয়গুলো) অনলাইনে যে লিখিত মূল্যায়ন পরীক্ষা নেয় তার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।এই সিদ্ধান্তের ফলে যেসব শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবেন, তাঁদের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলো যোগাযোগ করে এ বিষয়ে আরও তথ্য সরবরাহ করবে।

Top