প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে - Alokitobarta
আজ : বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ ভয়ংকর রূপে ডেঙ্গু,নির্দেশিকা উপেক্ষিত সরকারি টানা পাঁচ দিন ছুটি জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এখন থেকে লটারির মাধ্যমে বদলি কিংবা পদায়ন করা হবে খেলাপি ঋণ উদ্ধারে পাঁচ বছরের রোডম্যাপ,ব্যাংকিং খাতে মহাসংকট গডফাদাররা কেন ধরাছোঁয়ার বাইরে,দেশজুড়ে বিস্তৃত মাদকের সাম্রাজ্য ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির,ম্লান হচ্ছে ইতিবাচক উদ্যোগ

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।বুধবার (২২ মার্চ) রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ মার্চ সকাল সাড়ে ১০টা থেকে ১৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনের তথ্যাদি পাওয়া যাবে।সাধারণ প্রার্থীদের আগামী ১৪ এপ্রিল ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১-৩০ বছর। আর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীদের ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১-৩২ বছর।তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২২ সালের ২২ সেপ্টেম্বরের স্মারক অনুযায়ী ২০২০ সালের ২৫ মার্চ যে সব প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে ছিল সে প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

আবেদন ফি ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ হিসেবে ২০ টাকা কেটে নেওয়া হবে।কেন্দ্রীয়ভাবে প্রাথমিকে শিক্ষক নিয়োগের জট কমাতে বিভাগগুলোকে ক্লাস্টারে ভাগ করে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।মন্ত্রণালয় জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের প্রায় চার লাখ চার হাজার সহকারী শিক্ষক রয়েছেন। প্রতিবছর প্রায় ছয় হাজারের কাছাকাছি শিক্ষক অবসরে যান।২০২০ সালের বিজ্ঞপ্তি দিয়ে ৩৭ হাজার ৫৭৪ জনকে নিয়োগ দিতে দুই বছর সময় লেগেছে। ক্লাস্টার বা বিভাগভিত্তিক নিয়োগ দিতে পারলে ছয় মাসের মধ্যে নিয়োগ দেওয়া যাবে বলে মনে করছে মন্ত্রণালয়।প্রাথমিকে শিক্ষক নিয়োগে গত ২৮ ফেব্রুয়ারি রংপুর, সিলেট এবং বরিশাল বিভাগের ক্লাস্টারের বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর।

Top