প্রাথমিকে শিক্ষক নিয়োগে ৫ হাজারের মতো পদ বাড়বে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকরা সংবাদ লিখবে এতে কেউ হুমকি দিলে তা রাষ্ট্রীয় আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ, কিন্তু মানছে না... সংকটেও পোশাক রফতানিতে প্রবৃদ্ধি শহীদ মীর কাসেম আলীর জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ তিন পুলিশ সুপারকে বরখাস্ত বন্দির মাথায়, কানে বা বুকে গুলি করতেন জিয়াউল হাতে বৈধ কাগজপত্র,ভিসা-টিকিটও ঠিকঠাক,তবুও শাহজালালে পদে পদে হয়রানি দেশে সারের কোনো সংকট নেই খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা,লাগাম টানা যাচ্ছে না খেলাপি ঋণের সোলার ছাড়াও জলবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে নেছারাবাদে সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

প্রাথমিকে শিক্ষক নিয়োগে ৫ হাজারের মতো পদ বাড়বে


মোহাম্মাদ রফিকুল ইসলাম :সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল আগামী ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে। এ নিয়োগে শূন্য পদের সংখ্যা যাচাই-বাছাই শেষে বিজ্ঞপ্তির অনুমোদিত পদের সঙ্গে পাঁচ হাজারের মতো পদ বাড়ানো হবে। আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্য পদ যাচাই-বাছাই শেষে পাঁচ হাজারের মতো পদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের জন্য ২০২০ খ্রিষ্টাব্দে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির অনুমোদিত পদ অনুসারে ৩২ হাজার ৫৭৭ পদে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা থাকলেও এটি বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছিল। চলতি বছরের মার্চে মন্ত্রণালয়ের এক সভায় সাংবাদিকদের বলা হয়েছিল, ৪৫ হাজার সহকারী শিক্ষক নেয়া হবে। অবসরের কারণে ১০ হাজারের বেশি পদ খালি হওয়ায় পদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

কিন্তু লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশের আগে পদসংখ্যা বৃদ্ধি নিয়ে সংশয় তৈরি হয়। পদ বৃদ্ধির দাবিতে আন্দোলন করেন চাকরিপ্রার্থীরা। চলমান নিয়োগপ্রক্রিয়ায় সর্বোচ্চসংখ্যক শূন্য পদে নিয়োগ এবং পদসংখ্যা বৃদ্ধির দাবিতে ৬১ জেলায় জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্মারকলিপিও দেন চাকরিপ্রার্থীরা।গত ২৮ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, প্রকৃত শূন্য পদ যাচাই-বাছাই শেষে ১৪ ডিসেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এখন বিজ্ঞপ্তির অনুমোদিত পদের সঙ্গে পাঁচ হাজার পদ বাড়ানো হলে মোট পদ হয় ৩৭ হাজারের কিছু বেশি।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রমের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি। ২০২০ খ্রিষ্টাব্দের ২৫ অক্টোবর অনলাইনে আবেদন শুরু হয়। আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী। নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেয়া হলেও চূড়ান্ত ফলাফল একবারেই প্রকাশ করা হচ্ছে। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন।

Top