সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার তারিখ পরিবর্তন - Alokitobarta
আজ : শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ নয়, সবাইকে বাংলাদেশী ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর মোহাম্মদ (সা.) ছিলেন চারিত্রিক মাধুর্যতায় অনন্য ঋণের ৩৩ শতাংশই খেলাপি,আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ র‍্যাব বিলুপ্তে বিল, সংসদে বিতর্ক ৫ সেপ্টেম্বর শান্তিপূর্ণ লংমার্চ সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার তারিখ পরিবর্তন


মো.মুরাদ হোসেন : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। উপজেলা পর্যায়ে এ পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২৯ ডিসেম্বর উপজেলা পর্যায়ে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বেশ কয়েকটি জেলায় স্থানীয় সরকার নির্বাচন থাকায় পরিবর্তন করা হয়েছে তারিখ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। খুব শিগগির এ বিষয়ে অফিস আদেশ জারি করা হবে।তিনি আরও বলেন, আগে সিদ্ধান্ত হয়েছিল প্রতিটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বাছাই করা ১০ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে।২০০৯ সালে জাতীয়ভাবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পিইসি পরীক্ষা শুরু করে সরকার। এরপর থেকে ওই পরীক্ষার ফলের ভিত্তিতেই দেওয়া হতো বৃত্তি। তার আগে শিক্ষার্থীদের পৃথকভাবে বৃত্তি পরীক্ষায় বসতে হতো। একযুগ পর আবার ফিরেছে বৃত্তি পরীক্ষা।

Top