এমপিও স্থগিত হতে পারে শূন্য পাস করা স্কুলগুলোর - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার আ.লীগ ঠেকাতে জিরো টলারেন্স,হাসিনার ডিসেম্বর দেশে ফেরার ‘ফাঁকা আওয়াজ’ এক পরিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবে না স্ত্রীকে দেনমোহর পাওয়ার জন্য তালাক বা স্বামীর মৃত্যুর আগপর্যন্ত অপেক্ষা করতে হবে না জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি দোষ স্বীকার করে ক্ষমা চাওয়া, অপরাধের বিচার এবং জবাবদিহির মধ্য দিয়ে কি ‘রিকনসিলিয়েশনের’ পথ তৈরি হবে? সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব

এমপিও স্থগিত হতে পারে শূন্য পাস করা স্কুলগুলোর


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : চলতি বছর এসএসসি পরীক্ষায় শূন্য পাস করা নয়টি স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানগুলো তালিকা সংগ্রহের কাজ শুরু হয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ স্কুলগুলো তালিকা চাওয়া হয়েছে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের কাছে। এ প্রতিষ্ঠানগুলো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারে। শূন্যপাস করা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের এমপিও স্থগিত ও ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক স্বীকৃতি ও পাঠদানের অনুমতি বাতিল হতে পারে। তবে, শূন্যপাস করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেনি শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট একটি সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে চিঠি পাঠিয়ে শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর তালিকা চাওয়া হয়েছে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের কাছে। তিন কর্মদিবসের মধ্যে শূন্য পাস করা প্রতিষ্ঠানের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখায় পাঠাতে বলা হয়েছে বোর্ড চেয়ার‌ম্যানদের। গতকাল সোমবার ওই শাখার উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিটি সাধারণ শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের পাঠানো হয়েছে।সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শূন্য পাস বা কেউ পাস করতে না পারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে। এ ধরনের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও স্থগিত ও ননএমপিও প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি ও পাঠদানের অনুমতি বাতিল হতে পারে। আগেও একই ধরনের ব্যবস্থা নেয়া হয়েছিলো।জানতে চাইলে উপসচিব মো. মিজানুর রহমান মঙ্গলবার সন্ধ্যায়বলেন, শূন্যপাস করা স্কুলগুলোর তালিকা শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা বোর্ডগুলোর কাছে চাওয়া হয়েছে। তবে, এ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশের ৫০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। কেউ পাস করতে না পারা প্রতিষ্ঠানগুলোর তালিকায় ৯টি সাধারণ স্কুল ও ৪১টি মাদরাসা ছিলো। তবে শূন্য পাসের তালিকায় কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নেই

Top