এসএসসিতে উত্তীর্ণ হয়েছে তার চেয়ে প্রায় ৭ লাখের বেশি আসন রয়েছে এইচএসসির জন্য - Alokitobarta
আজ : বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ সাংবাদিক সুরক্ষা পরিষদের মাদকের বিস্তার এখন মহামারির পর্যায়ে,অভিযান শুধু বৈধ বারগুলোতে ভয়াবহতা ছড়াচ্ছে দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যবস্থাপনায় হয়রানি ভোগান্তি স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ ভয়ংকর রূপে ডেঙ্গু,নির্দেশিকা উপেক্ষিত

এসএসসিতে উত্তীর্ণ হয়েছে তার চেয়ে প্রায় ৭ লাখের বেশি আসন রয়েছে এইচএসসির জন্য


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এ বছর যে পরিমাণ শিক্ষার্থী এসএসসিতে উত্তীর্ণ হয়েছে তার চেয়ে প্রায় ৭ লাখের বেশি আসন রয়েছে এইচএসসির জন্য। এইচএসসির ভর্তি পরীক্ষা সুনির্দিষ্ট নিয়মে বরাবরের মতো অনুষ্ঠিত হবে। তাই যেসব শিক্ষার্থী এসএসসিতে উত্তীর্ণ হয়েছে তাদের ভর্তি প্রতিযোগিতায় ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। সকলেই সিট পাবে। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর আউটার স্টেডিয়ামে আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দেশের বেশ কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো এদেশের একেবারে সেরা মেধাবীদেরকে ছেঁকে নিয়ে তাদের প্রতিষ্ঠানে ভর্তি করে। সেরা মেধাবী শিক্ষার্থীরা যখন সবাই এক জায়গায় যায় তখন তারা তাদের, বাবা-মায়ের ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রচেষ্টায় আরও ভালো ফলাফল করে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের খুব মহত্ত্ব রয়েছে বলে আমি মনে করি না। তিনি বলেন, আমাদের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষিত এবং যোগ্য শিক্ষক রয়েছেন। তাই প্রতিযোগিতায় কারো ব্যর্থ হওয়ার সুযোগ নেই। অনেক সিট রয়েছে। কোন প্রতিষ্ঠানে ভর্তি হলাম তার চাইতে বেশি জরুরি আমাদের শিক্ষার্থীরা পড়াশুনা ঠিকমতো করলো কিনা সেই খোঁজ রাখা। তারা যেন খারাপ বা ভুল পথে চলে না যায় বাবা-মা অন্তত সেটা ঠিকভাবে নজর রাখবেন।

মন্ত্রী আরও বলেন, কী কারণে ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করতে পারলো না বিষয়টি খতিয়ে ভালো ফলাফলের ব্যবস্থা নেওয়া হচ্ছে।দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ডা. দীপু মনি বলেন, বিজয়ের মাসে দেশে অরাজকতা করতে চাইলে মানুষ তা প্রতিহত করবে। এটি মানুষ হতে দেবে না।উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিজয় মেলার মহাসচিব হারুন আল রশিদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি পাটোয়ারী, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল।

Top