অনুমতি পেলে প্রায় ৭০ হাজার বেসরকারি শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে - Alokitobarta
আজ : বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ সাংবাদিক সুরক্ষা পরিষদের মাদকের বিস্তার এখন মহামারির পর্যায়ে,অভিযান শুধু বৈধ বারগুলোতে ভয়াবহতা ছড়াচ্ছে দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যবস্থাপনায় হয়রানি ভোগান্তি স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ

অনুমতি পেলে প্রায় ৭০ হাজার বেসরকারি শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে


মোহাম্মাদ নাসির উদ্দীন : শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেলে প্রায় ৭০ হাজার বেসরকারি শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এর মধ্যে প্রায় ৩২ হাজার বিভিন্ন স্কুল-কলেজের। বাকিগুলো বিভিন্ন মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের বলে জানা গেছে।গতকাল সোমবার সকাল থেকে শিক্ষক নিয়োগে কারিগরি সহায়তা দেয়া প্রতিষ্ঠান টেলিটকের কর্মকর্তাদের সঙ্গে সভা করেছেন এনটিআরসিএ কর্মকর্তারা। এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর চেয়ারম্যান মো. এনামুল কাদের খান বলেন, গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় অনুমতি দিলে আমরা পরবর্তী কার্যক্রম শুরু করতে পারি। আমরা এদিকে প্রস্তুতির কাজ চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, শূন্যপদের যে তথ্যগুলো আমরা পেয়েছি, সেগুলো নিয়ে কাজ চলছে। আর সফটওয়্যার প্রস্তুত করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেলে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

চলতি নভেম্বর মাসে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে আগেই জানিয়েছিলেন কর্মকর্তারা। কবে নাগাদ এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, এটি নির্ভর করছে মন্ত্রণালয়ের ওপর। শূন্যপদের তথ্য যাচাই বাছাইয়ের পরও আমাদের কিছু কাজ আছে। কোন পদের জন্য কোন অধিদপ্তর এমপিও দেবে, কোন পদের জন্য নিয়োগ যোগ্যতা কি-সেসব বিষয় সুনির্দিষ্ট করা হচ্ছে।কতগুলো পদে নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রায় ৭০ হাজার এমপিওভুক্ত শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবো বলে আশা করছি। কর্মকর্তারা বলছেন, শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশের পর নির্দিষ্ট সময়ে শূন্যপদের তথ্য ওয়েবসাইটে প্রার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এরপর তারা আবেদনের সুযোগ পাবেন। এবার ১ হাজার টাকা ফি দিয়ে ৪০টি শিক্ষক পদে চয়েজ দিয়ে আবেদন করতে পারবেন।

Top