এইচএসসির অনুপস্থিত ২০ হাজার, বহিষ্কার ২১ - Alokitobarta
আজ : শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস শীতের আয়ুও কম হতে পারে,কমবে তীব্রতা,এবার শীত দেরিতে পনেরো বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেশন চুক্তি সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা,শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে ... প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

এইচএসসির অনুপস্থিত ২০ হাজার, বহিষ্কার ২১


মো.মুরাদ হোসেন : বাংলা প্রথম পত্রের মাধ্যমে সারাদেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। রোববার (৬ নভেম্বর) বেলা ১১টা থেকে এ পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে। পরীক্ষার প্রথম দিন দেশের ১০ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ২০ হাজার ৩৫৪ জন। অসাধু পন্থা অবলম্বন করায় বহিষ্কার করা হয়েছে ২১ জনকে।রোববার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে এ তথ্য।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডে ২৮৫টি কেন্দ্রে মোট ২ লাখ ৭৩ হাজার ৭০ জনের মধ্যে ৩ হাজার ৫০৯ জন অনুপস্থিত ছিল। চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৩৫৬ জন, রাজশাহী বোর্ডে ২ হাজার ১৫৮ জন, বরিশাল বোর্ডে ৯৬৭ জন অনুপস্থিত ও একজন বাহিষ্কার, সিলেট বোর্ডে ৯৬৮ জন, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৮১৮ জন, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৭৬২ জন অনুপস্থিত ও ৫ জনকে বহিষ্কার করা হয়েছে।ময়মনসিংহ বোর্ডে অনুপস্থিত ছিল ৮১৩ জন এবং যশোর শিক্ষা বোর্ডে ১ হাজার ৯০৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।সাধারণ নয়টি বোর্ডে ৯ লাখ ৫৮ হাজার ৯৫১ জনের মধ্যে মোট ১৫ হাজার ২৫৫ জন অনুপস্থিত ছিল। এর হার ১ দশমিক ৫৯ শতাংশ। ছয়জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে ভুল প্রশ্নপত্র বিতরণ হওয়ায় এ বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র (আবশ্যিক) পরীক্ষা বাতিল করা হয়েছে। পরবর্তী সময়ে এ পরীক্ষার সময় ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট বোর্ড থেকে জানা গেছে।অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে ৪৪৮টি পরীক্ষা কেন্দ্রে ৯৩ হাজার ২৫২ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৫ হাজার ৯৯ জন অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ৫ দশমিক ৪৭ শতাংশ বহিষ্কার করা হয়েছে ১৫ জনকে।

Top