দেশে আরও চারটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শুরু করেছে - Alokitobarta
আজ : শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস শীতের আয়ুও কম হতে পারে,কমবে তীব্রতা,এবার শীত দেরিতে পনেরো বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেশন চুক্তি সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা,শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে ... প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

দেশে আরও চারটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শুরু করেছে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :দেশে আরও চারটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এর মধ্যে তিনটি বিশ্ববিদ্যালয়ের স্থাপনের খসড়া আইনের ওপর মতামত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। বাকি একটি বিশ্ববিদ্যালয়ের খসড়া প্রমিতীকরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।গত ১৩ অক্টোবর ২০২১-২২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রতিবেদনটি বৃহষ্পতিবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রকাশিত ওই প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।প্রতিষ্ঠা হতে যাওয়া নতুন চারটি বিশ্ববিদ্যালয় হলো- নাটোরে ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শরীয়তপুরে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়।

এর মধ্যে ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে। এগুলো নিয়ে মতামত দিতে সরকারের সংশ্নিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠানো হয়েছে। শরীয়তপুরের শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২২ প্রমিতীকরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে দেশের ৪১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ৩০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। একই সময়ে পাবলিক-প্রাইভেট মিলিয়ে ৬১টি বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য এবং ট্রেজারার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য, ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার, ২১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য ও ১৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগ দেওয়া হয়।

Top