প্রাথমিকে নারী শিক্ষকের সংখ্যা পুরুষ শিক্ষকের প্রায় দ্বিগুণ - Alokitobarta
আজ : শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস শীতের আয়ুও কম হতে পারে,কমবে তীব্রতা,এবার শীত দেরিতে পনেরো বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেশন চুক্তি সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা,শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে ... প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

প্রাথমিকে নারী শিক্ষকের সংখ্যা পুরুষ শিক্ষকের প্রায় দ্বিগুণ


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ শিক্ষক রয়েছেন আড়াই লাখের বেশি। আর নারী শিক্ষক রয়েছেন চার লাখের বেশি। ফলে প্রাথমিকে নারী শিক্ষকের সংখ্যা পুরুষ শিক্ষকের প্রায় দ্বিগুণ।সম্প্রতি ২০২১-২২ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রতিবেদনটি গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষক রয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ১৯৩ জন। এর মধ্যে পুরুষ শিক্ষকের সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ১২ জন। আর নারী শিক্ষকের সংখ্যা ৪ লাখ ৩ হাজার ১৮১ জন।

প্রাথমিকের ২ লাখ ৫৪ হাজার পুরুষ শিক্ষকের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা এক লাখ ২৭ হাজার ৮০৯ জন। অন্যান্য শিক্ষকের সংখ্যা এক লাখ ২৬ হাজার ২০৩ জন। আর ৪ লাখের বেশি নারী শিক্ষকের মধ্যে সরকারি প্রাথমিকে ২ লাখ ৩১ হাজার ২৮৬ জন। এছাড়া অন্যান্য নারী শিক্ষকের সংখ্যা এক লাখ ৭১ হাজার ৮৯৫ জন।তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থ বছরে প্রাক-প্রাথমিকসহ প্রাথমিকে মোট শিক্ষার্থীর সংখ্যা ২ কোটি এক লাখ ৯৭২ জন। এর মধ্যে প্রাথমিকে শিক্ষার্থী রয়েছে এক কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ৬১৭ জন। আর প্রাক-প্রাথমিকে শিক্ষার্থী রয়েছে ৬৬ লাখ ১৬ হাজার ৩৫৫ জন।

Top