সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা না করে সবাই যাতে একসাথে থাকতে পারে সেজন্য দেশ স্বাধীন হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ নয়, সবাইকে বাংলাদেশী ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা না করে সবাই যাতে একসাথে থাকতে পারে সেজন্য দেশ স্বাধীন হয়েছে


আলোকিত বার্তা :শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা না করে সবাই যাতে একসাথে থাকতে পারে সেজন্য দেশ স্বাধীন হয়েছে। শেখ হাসিনা তার যোগ্য নেতৃত্বে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সোমবার (৩ অক্টোবর) রাতে চাঁদপুরের হাইমচর উপজেলার শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধর্মের মধ্যে বৈষম্য সৃষ্টির কোনো সুযোগ নেই। বরং রাষ্ট্র যেন কোনো ধর্মে বৈষম্য না থাকে তা নিশ্চিত করতে চায়। কোনো ভেদাভেদ না করে সবাই মিলে গড়ে তুলবো স্বপ্নের সোনার বাংলা। দীপু মনি বলেন, আমরা বাঙালি, আমাদের সব ধর্মের মানুষ আছে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসবাই মিলে বাংলাদেশ। সবাই এ দেশ স্বাধীন করেছে। এই দেশ গড়েছে মায়ের মতো।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাই থোয়াইল্লা চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন, চাঁদপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. রনজিত রায় চৌধুরী। উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম কবির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Top