সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল নভেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার আ.লীগ ঠেকাতে জিরো টলারেন্স,হাসিনার ডিসেম্বর দেশে ফেরার ‘ফাঁকা আওয়াজ’ এক পরিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবে না স্ত্রীকে দেনমোহর পাওয়ার জন্য তালাক বা স্বামীর মৃত্যুর আগপর্যন্ত অপেক্ষা করতে হবে না জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি দোষ স্বীকার করে ক্ষমা চাওয়া, অপরাধের বিচার এবং জবাবদিহির মধ্য দিয়ে কি ‘রিকনসিলিয়েশনের’ পথ তৈরি হবে? সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল নভেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে


মোহাম্মাদ রফিকুল ইসলাম:সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল নভেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে। আর চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণদের যোগদান কার্যক্রম শুরু হবে ডিসেম্বর থেকে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগামী ১২ অক্টোবর দিনাজপুরে তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এর মাধ্যমে সারাদেশের সব জেলার দুই ধাপের পরীক্ষা শেষ হবে। চূড়ান্ত ধাপে পাস করা প্রার্থীদের নভেম্বরের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশ করা হবে। ১ ডিসেম্বর থেকে যোগ্য প্রার্থীদের যোগদান কার্যক্রম শুরু করা হবে।এ বিষয়ে ডিপিই’র মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, লিখিত পরীক্ষা শেষ হয়েছে। বর্তমানে দিনাজপুর জেলার মৌখিক পরীক্ষা বাকি রয়েছে। এ পরীক্ষার ফলাফল পাঠানো হলে বুয়েট থেকে চূড়ান্ত ফলাফল প্রকাশের কাজ শুরু করা হবে।তিনি বলেন, ‘সহকারী শিক্ষক নিয়োগে তিনটি ধাপে লিখিত পরীক্ষা আয়োজন করা হয়েছে। এতে যারা পাস করেছেন তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে। জেলাভিত্তিক মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর তা অধিদপ্তরের মাধ্যমে বুয়েটে পাঠিয়ে দেওয়া হয়। সব ফলাফল একত্রিত করে আগামী নভেম্বরের শুরুতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।’ ১ ডিসেম্বর থেকে যোগদানের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

জানা গেছে, চলমান নিয়োগের প্রক্রিয়ার মাধ্যমে প্রাক-প্রাথমিক স্তরে ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর বাইরে অনুমোদিত ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সারাদেশে মোট ৫৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সংশ্লিষ্টরা জানান, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দিতে ২০২০ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে দুই বছর পর নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়। তিন ধাপে দেশের ৬১টি জেলায় লিখিত পরীক্ষা নেওয়া হয়। এরপর ধাপে ধাপে লিখিত পরীক্ষার ফল প্রকাশ শেষে শুরু হয় মৌখিক পরীক্ষা।

Top