চার বছর কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি - Alokitobarta
আজ : শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ নয়, সবাইকে বাংলাদেশী ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর মোহাম্মদ (সা.) ছিলেন চারিত্রিক মাধুর্যতায় অনন্য ঋণের ৩৩ শতাংশই খেলাপি,আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ র‍্যাব বিলুপ্তে বিল, সংসদে বিতর্ক ৫ সেপ্টেম্বর শান্তিপূর্ণ লংমার্চ সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের

চার বছর কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : গত চার বছর কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। এ বছর দিনাজপুরে যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। মূলত প্রশ্নপত্র ফাঁস বলতে যা বোঝায় তা হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার চাঁদপুর জেলা প্রশাসন আয়োজিত সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।মন্ত্রী আরও বলেন, দিনাজপুরে যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। মূল কারণ কোনো পরীক্ষার্থীর হাতে প্রশ্নপত্র পৌঁছায়নি। একটি পরীক্ষার কেন্দ্র সচিব অনেক প্রশ্নপত্র একটি প্যাকেটে করে নিয়ে গেছেন। এটি কীভাবে হলো এ বিষয়ে তদন্ত হচ্ছে, ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আর দুই-একটি জায়গায় ভুল প্রশ্নপত্র গেছে সে বিষয়টি আমরা বিজি প্রেসের সঙ্গে আবার আলোচনা করে সমাধান করব।

এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ জিল্লুর রহমান জুয়েল, সিভিল সার্জন ডাক্তার মো. শাহাদাত হোসাইন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।

Top