প্রধানমন্ত্রী‌ শেখ হা‌সিনা ভার‌তের রাষ্ট্রপ‌তি ও প্রধানমন্ত্রী‌কে ১২শ কে‌জি আম পাঠা‌লেন - Alokitobarta
আজ : সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে সন্ত্রাস-নাশকতায় কী অর্জন‘লাশের ফাঁদে’ পা দেয়নি সরকার দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ, বৃষ্টি আরও দুদিন ছোট হচ্ছে বাজারের ব্যাগ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন’-এর গভীর উদ্বেগ; বি...

প্রধানমন্ত্রী‌ শেখ হা‌সিনা ভার‌তের রাষ্ট্রপ‌তি ও প্রধানমন্ত্রী‌কে ১২শ কে‌জি আম পাঠা‌লেন


এবি সিদ্দীক ভুঁইয়া : ভার‌তের রাষ্ট্রপ‌তি রামনাথ কো‌বিন্দ ও প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দি‌কে বি‌শেষ উপহার হিসেবে ১২০০ কে‌জি আম পা‌ঠি‌য়ে‌ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।শুক্রবার দি‌ল্লি‌তে এসব আম তা‌দের কা‌ছে পৌঁ‌ছে দি‌য়ে‌ছে বাংলা‌দেশ হাইক‌মিশন। গত বছর থে‌কে শেখ হা‌সিনা ম্যা‌ঙ্গো ডি‌প্লোম্যা‌সি শুরু ক‌রে‌ছেন। ওই বছ‌রেও ভার‌তের রাষ্ট্রপ‌তি ও প্রধানমন্ত্রী‌কে হা‌ড়িভাঙ্গা আম পা‌ঠি‌য়ে‌ছি‌লেন। বাংলা‌দেশ ও ভার‌তের ম‌ধ্যে জ‌য়েন্ট ওয়া‌র্কিং গ্রু‌পের (জে‌সি‌সি) ‌বৈঠ‌কের এক‌দিন আগে আম পাঠা‌লেন প্রধানমন্ত্রী। জে‌সি‌সি বৈঠ‌কে যোগ দি‌তে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মো‌মেন শ‌নিবার দি‌ল্লি যা‌চ্ছেন। রোববার দি‌ল্লি‌তে জে‌সি‌সি বৈঠক অনু‌ষ্ঠিত হ‌বে।

‌জে‌সি‌সি বৈঠ‌কে দ্বিপক্ষীয় সম্প‌র্কের সা‌র্বিক বিষয়া‌দিসহ প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার আসন্ন ভারত সফ‌রের বিষ‌য়ে আলোচনা হ‌বে ব‌লে ধারণা করা হ‌চ্ছে। ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দি সম্প্র‌তি দেশ‌টির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্ক‌রের মাধ্য‌মে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে ভারত সফ‌রের আমন্ত্রণ জানান।

Top