সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার আ.লীগ ঠেকাতে জিরো টলারেন্স,হাসিনার ডিসেম্বর দেশে ফেরার ‘ফাঁকা আওয়াজ’ এক পরিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবে না স্ত্রীকে দেনমোহর পাওয়ার জন্য তালাক বা স্বামীর মৃত্যুর আগপর্যন্ত অপেক্ষা করতে হবে না জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি দোষ স্বীকার করে ক্ষমা চাওয়া, অপরাধের বিচার এবং জবাবদিহির মধ্য দিয়ে কি ‘রিকনসিলিয়েশনের’ পথ তৈরি হবে? সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব

সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:চলতি বছর জেএসসি-জেডিস পরীক্ষা হচ্ছে না। তার সঙ্গে এবার প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।এ বিষয়ে সোমবার (৬ জুন) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান বলেন, এবছর আমরা প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দ্রুত এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।তিনি বলেন, করোনার কারণে শিক্ষার্থীদের শিখন ঘাটতি রয়েছে। সেটি কাটিয়ে উঠতে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। তার মধ্যে পিইসি-ইবতেদায়ি পরীক্ষা দেওয়াটা শিক্ষার্থীদের জন্য কঠিন হয়ে পড়বে। পরীক্ষা না নেওয়ার বিষয়টি আমরা আগে থেকেই ভাবছিলাম। বর্তমানে পরীক্ষা নেওয়া হবে না বলে সিদ্ধান্ত হয়েছে।এদিকে রোববার (৫ জুন) শিক্ষামন্ত্রী দীপু মনি ঘোষণা দিয়েছিলেন, গত দুই বছরের মতো এবছরও জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না।

২০০৯ সালে জাতীয়ভাবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু করে সরকার। পরে মাদরাসাশিক্ষার্থীদের জন্য ইবতেদায়ি পরীক্ষাও শুরু করা হয়। এরপর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০১০ সালে শুরু হয় জেএসসি পরীক্ষা। মাদরাসাশিক্ষার্থীদের জন্য চালু করা হয় জেডিসি পরীক্ষা। কিন্তু এসব পরীক্ষা নিয়ে নানামুখী বিতর্ক ছিল। শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ পড়ায় অনেক অভিভাবক ও শিক্ষাসংশ্লিষ্ট অনেকে এসব পরীক্ষা বাতিলের দাবি করে আসছিলেন।
করোনা সংক্রমণের কারণে গত দুই বছর এসব পরীক্ষা হয়নি। নতুন শিক্ষাক্রমেও এসব পরীক্ষার কথা নেই। একেবারে দশম শ্রেণিতে গিয়ে পাবলিক পরীক্ষা (এসএসসি ও সমমান) নেওয়ার কথা বলা হয়েছে। আগামী বছর থেকে পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। এমন পরিস্থিতিতে এবছরও এসব পরীক্ষা না হওয়ার অর্থ হলো এসব পরীক্ষা আর হচ্ছে না।

Top