নন-ক্যাডারে ২৭৫ জন নেবে পিএসসি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার আ.লীগ ঠেকাতে জিরো টলারেন্স,হাসিনার ডিসেম্বর দেশে ফেরার ‘ফাঁকা আওয়াজ’ এক পরিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবে না স্ত্রীকে দেনমোহর পাওয়ার জন্য তালাক বা স্বামীর মৃত্যুর আগপর্যন্ত অপেক্ষা করতে হবে না জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি দোষ স্বীকার করে ক্ষমা চাওয়া, অপরাধের বিচার এবং জবাবদিহির মধ্য দিয়ে কি ‘রিকনসিলিয়েশনের’ পথ তৈরি হবে? সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব

নন-ক্যাডারে ২৭৫ জন নেবে পিএসসি


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :লোকবল চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি) নন-ক্যাডারে । পিএসসির ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।নবম ও দশম গ্রেডের ১৫টি পদে মোট ২৭৬ জন নেওয়া হবে।যেসব পদে লোকবল নিয়োগ দেওয়া হবে: গ্রন্থাগারিক পদে ১ জন, নেটওয়ার্ক/ওয়েবসাইট ম্যানেজার পদে ১ জন, ডেটাবেইজ ম্যানেজার পদে ১ জন, কম্পিউটার প্রোগ্রামার পদে ৪ জন, সহকারী প্রত্নতাত্ত্বিক প্রকৌশলী পদে ২ জন, জুনিয়র প্রত্নতাত্ত্বিক রসায়নবিদ পদে ১ জন ও উপসহকারী প্রকৌশলী (টেলিভিশন) পদে ১ জন।এছাড়া সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে ১০৮ জন, সিনিয়র স্টাফ নার্স পদে ৮৮ জন, পাণ্ডুলিপি গ্রন্থাগারিক পদে ১ জন, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ১ জন, সিনিয়র স্টাফ নার্স ৬২ জন, ডিজাইনার ১ জন, ডিজাইনার সুপারভাইজার ১ জন ও নার্স ২ জন।

আবেদন যেভাবে : আগ্রহীদের টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd বা পিএসসির ওয়েবসাইটের www.bpsc.gov.bd মাধ্যমে কমিশনের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

Top