পাঁচ পদে চাকরি শিক্ষা মন্ত্রণালয়ে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার আ.লীগ ঠেকাতে জিরো টলারেন্স,হাসিনার ডিসেম্বর দেশে ফেরার ‘ফাঁকা আওয়াজ’ এক পরিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবে না স্ত্রীকে দেনমোহর পাওয়ার জন্য তালাক বা স্বামীর মৃত্যুর আগপর্যন্ত অপেক্ষা করতে হবে না জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি দোষ স্বীকার করে ক্ষমা চাওয়া, অপরাধের বিচার এবং জবাবদিহির মধ্য দিয়ে কি ‘রিকনসিলিয়েশনের’ পথ তৈরি হবে? সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব

পাঁচ পদে চাকরি শিক্ষা মন্ত্রণালয়ে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে জনবল নিয়োগ দেওয়া হবে। এ নিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এ বিভাগে পাঁচ ধরনের পদে ১২ জনকে নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: বিজ্ঞানে স্নাতক (সম্মান) বা সমমান পাস
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্নাতক বা সমমান পাস
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
বিজ্ঞাপন
৩. পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ১
যোগ্যতা: বাণিজ্যে স্নাতক পাস
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
৫. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৬
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
বয়স: ২০২২ সালের ১ মে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের http://tmed.teletalk.com.bd/err.php?err=550 মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি: ১-৪ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে এবং ৫ নম্বর পদের জন্য দিতে হবে ৫৬ টাকা।
আবেদনের শেষ তারিখ: ৩১ মে, ২০২২।

Top