ছাত্রদের ওপর পুলিশের অ্যাকশনের কোনো দরকার ছিল কি না তা তদন্ত করা হবে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার আ.লীগ ঠেকাতে জিরো টলারেন্স,হাসিনার ডিসেম্বর দেশে ফেরার ‘ফাঁকা আওয়াজ’ এক পরিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবে না স্ত্রীকে দেনমোহর পাওয়ার জন্য তালাক বা স্বামীর মৃত্যুর আগপর্যন্ত অপেক্ষা করতে হবে না জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি দোষ স্বীকার করে ক্ষমা চাওয়া, অপরাধের বিচার এবং জবাবদিহির মধ্য দিয়ে কি ‘রিকনসিলিয়েশনের’ পথ তৈরি হবে? সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব

ছাত্রদের ওপর পুলিশের অ্যাকশনের কোনো দরকার ছিল কি না তা তদন্ত করা হবে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :ছাত্রদের ওপর পুলিশের অ্যাকশনের কোনো দরকার ছিল কি না তা তদন্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।মঙ্গলবার রাতে রাজধানীর পান্থপথ স্কয়ার হাসপাতালে ঢাকা কলেজের শিক্ষার্থী মোশাররফ হোসেনকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।ঢাকা কলেজের শিক্ষার্থী মোশাররফ হোসেনসহ সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।শিক্ষামন্ত্রীর সঙ্গে এসময় ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম মইনুল হোসেনও ছিলেন।শিক্ষামন্ত্রী বলেন, আমরা সবার খোঁজ নিচ্ছি। ঢাকা মেডিকেলে যাকে নেওয়া হয়েছে তার ব্যাপারেও আমরা খোঁজ নেব। তার ভালো চিকিৎসার ব্যবস্থা আমরা করব।

এরপর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, গতকাল সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সকাল থেকে দুটো পক্ষকে যদি দূরে রাখা যেত, তাহলে হয়তো প্রাণহানির ঘটনা ঘটত না। ছাত্রদের ওপর পুলিশের অ্যাকশনের কোনো দরকার ছিল কি না তা তদন্ত করা হবে।এখন পরিস্থিতি শান্ত আছে। তবে কিছু পক্ষ আছে যাদের দরকার অশান্তি, অস্থিতিশীলা, অরাজকতা। তারাই যে কোনো জায়গায় ছোট ঘটনাকে নানানভাবে বড় করে দেখানোর প্রচেষ্টা চালায়।প্রাণহানির ঘটনা দুঃখজনক জানিয়ে মন্ত্রী বলেন, ফুটেজে দেখলাম, দুটো দোকানের মধ্যে তাদের বাগবিতণ্ডায় কিছু ছাত্রকে জড়ানো হয়েছে বা তারা জড়িয়েছে। তারপর একটা ঘটনা ঘটেছে। গতকালই তারা আহত হয়েছে। আমরা আশা করছিলাম আজ সকাল থেকে এই দুটো পক্ষ আলাদা থাকবে। তাদের যদি দূরে রাখা যেত, তাহলে হয়তো প্রাণহানির ঘটনা ঘটতো না।

Top