নীলক্ষেত মোড়ে বিক্ষোভ ও মানববন্ধনের ডাক - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার আ.লীগ ঠেকাতে জিরো টলারেন্স,হাসিনার ডিসেম্বর দেশে ফেরার ‘ফাঁকা আওয়াজ’ এক পরিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবে না স্ত্রীকে দেনমোহর পাওয়ার জন্য তালাক বা স্বামীর মৃত্যুর আগপর্যন্ত অপেক্ষা করতে হবে না জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি দোষ স্বীকার করে ক্ষমা চাওয়া, অপরাধের বিচার এবং জবাবদিহির মধ্য দিয়ে কি ‘রিকনসিলিয়েশনের’ পথ তৈরি হবে? সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব

নীলক্ষেত মোড়ে বিক্ষোভ ও মানববন্ধনের ডাক


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে সকাল ১০টার দিকে নীলক্ষেত মোড়ে বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।বুধবার (২০ এপ্রিল) রাত ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাত কলেজ আন্দোলনের প্রধান সমন্বয়ক ইসমাইল সম্রাট।তিনি বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আমরা আজকে সকাল দশটার দিকে নীলক্ষেত মোড়ে আমরা বিক্ষোভ ও শান্তিপূর্ণ মানববন্ধন করবো।

তিনি বলেন, আমাদের তিনটি দাবি আছে সেগুলো বাস্তবায়নের জন্য মানববন্ধন করবো। দাবিগুলো হলো- হামলাকারীদের শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে বিচারের আওতায় আনা, ঢাকা কলেজের অধ্যক্ষ ও এডিসি হারুনকে প্রত্যাহার, অ্যাম্বুলেন্স ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা, আহত সকল শিক্ষার্থীদের ব্যয় রাষ্ট্রকে বহন করতে হবে।

Top