প্রবাসীরা চলতি বছরের মার্চ মাসে ১৮৬ কোটি ডলার দেশে পাঠিয়েছেন - Alokitobarta
আজ : শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক... ‘রুপালি ধোঁকা’ইলিশের নামে ব্যাংকগুলো গ্রাহককে আমানতের বিপরীতে গড়ে যে হারে মুনাফা দিচ্ছে,এর চেয়ে মূল্যস্ফীতির হার অনেক বেশি রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ,অন্য হোতারা ধরা না পড়ায় প্রশ্ন ব্যাংকক বৈঠকে চাওয়া হবে ৫০০ কোটি ডলারের ঋণ বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলার বিরুদ্ধে কথা বলায় জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার আতঙ্কে চাঁদাবাজ সন্ত্রাসীরা,বিএনপিতেও শুরু হয়েছে শুদ্ধি অভিযান অর্থনীতি নাজুক, পরিশোধে অক্ষমতায় হতে পারে বিপদ,কমছে আয়, ঋণেই ভরসা লন্ডনে এমপি সরোয়ার আলমগীরের সাথে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতু’র কাজ দ্রুত ... মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা

প্রবাসীরা চলতি বছরের মার্চ মাসে ১৮৬ কোটি ডলার দেশে পাঠিয়েছেন


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:রোজার মাসকে সামনে রেখে প্রবাসীরা চলতি বছরের মার্চ মাসে ১৮৬ কোটি ডলার দেশে পাঠিয়েছেন, যা গত আট মাসের মধ্যে পরিমাণের দিক থেকে সবচেয়ে বেশি। আর গত বছরের জুলাই মাসের পরে এটাই সর্বোচ্চ।বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রবাসীরা পাঠিয়েছেন ১৪৯ কোটি ডলার, যা মার্চ মাসের চেয়ে ৩৭ কোটি ডলার কম। গত বছরের জুলাই মাসে প্রবাসীরা ১ দশমিক ৮৭ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন।

বৈধপথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহী করতে সরকার প্রণোদনার পরিমাণ দুই শতাংশ থেকে বাড়িয়ে দুই দশমিক পাঁচ শতাংশ করেছে। ২০২০ সালের মার্চে করোনা মহামারি শুরুর পর টানা এক বছরেরও বেশি সময় বৈধপথে রেমিট্যান্স বেড়েছিল।তবে গত ছয়মাস সেই ধারার পতন হলেও আবারও রোজার ঈদকে সামনে রেখে প্রবাসীরা বৈধপথে রেমিট্যান্স পাঠাতে শুরু করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

Top