পূর্বাচলের ১২৭টি প্লটের স্থগিতাদেশ পর্যালোচনায় কমিটি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

পূর্বাচলের ১২৭টি প্লটের স্থগিতাদেশ পর্যালোচনায় কমিটি


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের বরাদ্দ করা ১২৭টি প্রাতিষ্ঠানিক প্লটের স্থগিতাদেশের সার্বিক কারণ পর্যালোচনায় কমিটি গঠন করা হয়েছে। একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।সম্প্রতি এ সংক্রান্ত কমিটি গঠন করে মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (প্রশাসন-২) আহ্বায়ক এবং প্রকল্প পরিচালককে (পূর্বাচল) কমিটির সদস্য সচিব করা হয়েছে।কমিটির অপর তিন সদস্য হলেন- রাজউকের সদস্য (উন্নয়ন), সদস্য (এস্টেট ও ভূমি) এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন শাখা-৬)।

উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পে ২০১৩, ২০১৭ এবং ২০১৮ সালে ১২৭টি প্রাতিষ্ঠানিক প্লট বরাদ্দ দেওয়া হয়। এসব প্লট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বরাদ্দ হয়েছে কি না, সে বিষয়ে পর্যালোচনা করে করণীয় নির্ধারণের লক্ষ্যে এ রিভিউ কমিটি গঠন করা হলো।কমিটির কার্যপরিধিতে বলা হয়, কমিটি পূর্বাচল শহর প্রকল্পে বরাদ্দ করা ১২৭টি প্রাতিষ্ঠানিক প্লটের স্থগিতাদেশের সার্বিক কারণ পর্যালোচনা করবে। প্রকল্পের অনুমোদিত ডিপিপি এবং প্রাতিষ্ঠানিক প্লট বরাদ্দ নীতিমালার শর্তানুযায়ী শ্রেণিভিত্তিক যোগ্য প্রতিষ্ঠান যাচাই-বাছাই ও প্রতিষ্ঠানের বাস্তব অবস্থা বিবেচনা করে স্থগিতাদেশ হওয়া ১২৭টি প্লটের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে সুপারিশমালা প্রণয়ন করবে।এ কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সুপারিশমালাসহ প্রতিবেদন দাখিল করবে বলেও অফিস আদেশে বলা হয়।

আরও পড়ুন...
Top