জঙ্গি অর্থায়নের দায়ে সিঙ্গাপুরে বাংলাদেশির ৩২ মাসের কারাদণ্ড - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ ভয়ংকর রূপে ডেঙ্গু,নির্দেশিকা উপেক্ষিত সরকারি টানা পাঁচ দিন ছুটি জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এখন থেকে লটারির মাধ্যমে বদলি কিংবা পদায়ন করা হবে খেলাপি ঋণ উদ্ধারে পাঁচ বছরের রোডম্যাপ,ব্যাংকিং খাতে মহাসংকট গডফাদাররা কেন ধরাছোঁয়ার বাইরে,দেশজুড়ে বিস্তৃত মাদকের সাম্রাজ্য ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির,ম্লান হচ্ছে ইতিবাচক উদ্যোগ

জঙ্গি অর্থায়নের দায়ে সিঙ্গাপুরে বাংলাদেশির ৩২ মাসের কারাদণ্ড


আলোকিত বার্তা:সিরিয়ায় জঙ্গিদের অর্থায়নের অভিযোগে বাংলাদেশি এক নির্মাণশ্রমিককে ২ বছর ৮ মাসের কারাদণ্ড দিয়েছেন সিঙ্গাপুরের একটি আদালত।আহমেদ ফয়সাল (২৭) নামের ওই ব্যক্তিকে সোমবার এই কারাদণ্ড দিয়েছেন সিঙ্গাপুরের আদালত।আদালত রায়ে বলা হয়েছে, তার বিরুদ্ধে জঙ্গি অর্থায়নে সহায়তা করার অভিযোগ প্রমাণিত হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও ১০টি অভিযোগ এখনো বিবেচনাধীন।মামলার কৌঁসুলি বলেন, সিঙ্গাপুরের অপরাধ আইনে কোনো অপরাধীর ক্ষেত্রে এটি এখনো পর্যন্ত সর্বোচ্চসংখ্যক অভিযোগ।আদালত সূত্রে জানা গেছে, জিহাদের প্রস্তুতি হিসেবে ফয়সাল বেশ কিছু ছুরি কিনেছিলেন। তবে ওইসব অস্ত্র সিঙ্গাপুরে তিনি ব্যবহার করেননি।

আহমেদ ফয়সাল ২০২০ সালের অক্টোবর থেকে ১৫টি ফান্ড ট্রান্সফারের মাধ্যমে ৮৯২ ডলার সিরিয়ায় পাঠিয়েছেন। এসব অর্থ সিরিয়ার জঙ্গি সংগঠন হায়াত তাহরির আল-শামকে (এইচটিএস) পাঠিয়েছেন বলে ধারণা করছেন আদালত।বর্তমানে সিরিয়ার ক্ষমতাসীন আসাদ সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে জঙ্গি সংগঠন হায়াত তাহরির আল-শাম। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিব এখন এইচটিএসের দখলে।

সূত্র: এশিয়া নিউজ নেটওয়ার্ক

Top