মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জয় বাংলা’ বলতে হবে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার আ.লীগ ঠেকাতে জিরো টলারেন্স,হাসিনার ডিসেম্বর দেশে ফেরার ‘ফাঁকা আওয়াজ’ এক পরিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবে না স্ত্রীকে দেনমোহর পাওয়ার জন্য তালাক বা স্বামীর মৃত্যুর আগপর্যন্ত অপেক্ষা করতে হবে না জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি দোষ স্বীকার করে ক্ষমা চাওয়া, অপরাধের বিচার এবং জবাবদিহির মধ্য দিয়ে কি ‘রিকনসিলিয়েশনের’ পথ তৈরি হবে? সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব

মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জয় বাংলা’ বলতে হবে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:স্বাধীনতা যুদ্ধের সময় যে স্লোগান কণ্ঠে নিয়ে প্রাণ বিসর্জন দিতে ঝাঁপিয়ে পড়ত বাংলার দামাল সন্তানরা সেই ‘জয় বাংলা’ স্লোগানকে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দ্রুত এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। বৈঠকে ‘ব্যাংক আমানত বিমা আইন’ সংশোধন করার উদ্দেশ্যে ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আমানত সুরক্ষা আইন’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া ‘বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (সংশোধন) আইন-২০২১’-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।

জয় বাংলা’ স্লোগান প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম জানান, উচ্চ আদালত থেকে রায়ের নির্দেশনা অনুযায়ী সরকার ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে।তিনি বলেন, প্রজ্ঞাপন দিয়ে জাতীয় স্লোগান হিসাবে ‘জ য়বাংলা’ আনুষ্ঠানিকভাবে প্রচার করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রীয় বা সরকারি অনুষ্ঠানের শেষে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত সাংবিধানিক পদধারীগণ, রাষ্ট্রের সব কর্মকর্তা-কর্মচারী ‘জয় বাংলা’ বলবেন। মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিতে হবে। স্কুল-কলেজে অ্যাসেম্বলি বা এ ধরনের কোনো অনুষ্ঠানের পর সরকারি-বেসরকারি যারা থাকবেন ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহার করবেন। তবে ঠিক কবে ‘জয় বাংলা’র বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে তার নির্দিষ্ট কোনো তারিখ জানাননি তিনি।

Top