৪০তম বিসিএসের স্থগিত ভাইভা শুরু ৬ ফেব্রুয়ারি - Alokitobarta
আজ : শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস শীতের আয়ুও কম হতে পারে,কমবে তীব্রতা,এবার শীত দেরিতে পনেরো বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেশন চুক্তি সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা,শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে ... প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

৪০তম বিসিএসের স্থগিত ভাইভা শুরু ৬ ফেব্রুয়ারি


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এজন্য ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল। স্থগিত হওয়া পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন এ তথ্য জানিয়েছেন।পিএসসি চেয়ারম্যান বলেন, আগামী ৬ ফেব্রুয়ারি ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা আবার শুরু করা হবে। ভাইভা বোর্ডের অনেকে অসুস্থ হয়ে পড়ায় এ পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তারা সুস্থ হয়ে ওঠায় আবারও ভাইভা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন চার লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন তিন লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। ২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।৪০তম বিসিএসে মোট এক হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জনকে নিয়োগ দেওয়া হবে।এর আগে পিএসসির চেয়ারম্যান বলেন, বিসিএস পরীক্ষা শেষ করতে সময়ক্ষেপণ হোক এটা আমরা চাই না। পরীক্ষা স্থগিত করা হলেও দ্রুত সময়ের মধ্যে তা আবারও শুরু করা। পরীক্ষা স্থগিতের এক সপ্তাহ পর আবারও তা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।

Top