আমাদের কোনোভাবেই ঝুঁকি নেওয়ার সুযোগ নেই - Alokitobarta
আজ : শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস শীতের আয়ুও কম হতে পারে,কমবে তীব্রতা,এবার শীত দেরিতে পনেরো বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেশন চুক্তি সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা,শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে ... প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

আমাদের কোনোভাবেই ঝুঁকি নেওয়ার সুযোগ নেই


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের কোনোভাবেই ঝুঁকি নেওয়ার সুযোগ নেই। আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করেছি এবং এটি চলছে। এটাকে আরও বেগবান করতে হবে।তিনি আরও বলেন, যেভাবে টিকাদান কর্মসূচি চলছে তাতে খুব শিগগিরই যেসব শিক্ষার্থীর বয়স ১২ বছরের বেশি তাদের বেশিরভাগেরই টিকা দেওয়া হয়ে যাবে। যাদের এখনও (টিকা) দেওয়া হয়নি তাদের অনলাইনে ক্লাস চলতে থাকবে। তারা সে সুবিধাগুলো নেবে। তারা যতদ্রুত পারে সবাই টিকা নিয়ে ক্লাসে চলে আসবে। আমরা সেটাই চাই।বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে গাজীপুর মহানগরীর বাহাদুরপুরে রোভার স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিভা অন্বেষণ ও আন্তঃইউনিট বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ রোভার স্কাউটস অঞ্চল এ অনুষ্ঠানের আয়োজন করে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ রোভার স্কাউটস অঞ্চলের সভাপতি ড. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান।এতে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গিয়াস উদ্দিন মিয়া, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডল, রোভার স্কাউট অঞ্চলের সহ-সভাপতি ও মুজিবশতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর এমএ বারী, রোভার অঞ্চলের সম্পাদক একেএম সেলিম চৌধুরী, রোভার কামরুল হোসেন ও নাজনূর নাবিলা প্রমুখ।

Top