বাংলাদেশসহ ৩২টি দেশের ৭০ হাজার শ্রমিক নেবে ইতালি - Alokitobarta
আজ : সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

বাংলাদেশসহ ৩২টি দেশের ৭০ হাজার শ্রমিক নেবে ইতালি


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৭০ হাজার শ্রমিক নেওয়ার অনুমোদন দিয়েছে ইতালির মন্ত্রিপরিষদ। বুধবার (২২ ডিসেম্বর) স্পন্সরে শ্রমিক নেওয়ার এ অনুমোদন দেওয়া হয়। এতে সই করেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। এসব শ্রমিক বৈধভাবে ইতালিতে এসে দেশটির বিভিন্ন সেক্টরে কাজ করার সুযোগ পাবেন।মন্ত্রিসভায় অনুমোদনের ফলে সিজনাল, নন-সিজনাল (মৌসুমি, অ-মৌসুমি) সহ অন্যান্য ভিসায় মোট ৬৯ হাজার ৭০০ শ্রমিক ইতালিতে কাজ করার সুযোগ পাবেন। মৌসুমি-অমৌসুমিসহ অন্য কোটায় বাংলাদেশসহ ৩২টি দেশের শ্রমিক নেবে ইতালি। এরমধ্য আলবেনিয়া, আলজেরিয়া, বাংলাদেশ, বসনিয়া-হার্জেগোভিনা, দক্ষিণ কোরিয়া, আইভরি কোস্ট, মিশর, এল সালভাদর, ইথিওপিয়া, ফিলিপাইন, গাম্বিয়া, ঘানা, জাপান, গুয়াতেমালা, ভারত, কসোভো, মালি, মরক্কো, মরিশাস, মলদোভা , মন্টিনিগ্রো, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্র, সেনেগাল, সার্বিয়া, শ্রীলঙ্কা, সুদান, তিউনিসিয়া ও ইউক্রেন রয়েছে।

অন্যদিকে মালামাল পরিবহন, ট্যুরিজম,পর্যটন, হোটেল, নির্মাণ কাজের জন্যও শ্রমিক আসতে পারবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়নি। এ কারণে কবে থেকে আবেদন জমা নিবে তা জানা সম্ভব হয়নি। তবে স্থানীয়রা বলছেন, খুব শিগগির চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।ইতালি জাসদের আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট আনিসুজ্জামান আনিস বলেন, এবার সিজনাল (কৃষি) ভিসায় বেশি শ্রমিক আনবে। কৃষি প্রধান এ দেশে করোনার কারণে যে টুকু ক্ষতি হয়েছে- তা পুষিয়ে নিতেই শিগগির ৪২ হাজার শ্রমিক আনবে ইতালি সরকার। আর নন সিজনাল ভিসার প্রক্রিয়া অনেকটা জটিল। ১২ বছর আগে এটা অনেকটা উম্মুক্ত ছিলো। গত দুই টার্ম বিভিন্ন নিয়মের বেড়াজালে কঠিন করেছে। যদিও উল্লেখিত দেশগুলো থেকে মাত্র ১২ হাজারের কোটা রয়েছে। সেখানে বাংলাদেশের কোটা এক হাজারেরও কম হতে পারে।এ ব্যাপারে রোমের চেম্বার অব কমার্স অ্যান্ড ল’ চেয়ারম্যান মোক্তার হোসেন মার্ক বলেন, ইতালি শ্রমিক আনবে সেটা নিশ্চিত করেছে। তবে কোন প্রক্রিয়ায় শ্রমিক ইতালিতে আসবে, তা এখনও স্পষ্ট নয়। সেজন্য অফিসিয়াল গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Top