বিশ্বজুড়ে ৪৬ সাংবাদিক নিহত হয়েছেন, বন্দি করা হয়েছে রেকর্ড ৪৮৮ সাংবাদিককে - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

বিশ্বজুড়ে ৪৬ সাংবাদিক নিহত হয়েছেন, বন্দি করা হয়েছে রেকর্ড ৪৮৮ সাংবাদিককে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :২০২১ সালে বিশ্বজুড়ে ৪৬ সাংবাদিক নিহত হয়েছেন, বন্দি করা হয়েছে রেকর্ড ৪৮৮ সাংবাদিককে।রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) বৃহস্পতিবার এ তথ্য জানায়। খবর ডয়চে ভেলের।আরএসএফ-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বে ৪৮৮ জন সাংবাদিক জেলে ছিলেন- যা ১৯৯৫ সালে গণনা শুরুর পর সর্বোচ্চ৷ মিয়ানমার, বেলারুশ ও হংকংয়ে গণমাধ্যমের ওপর হামলার কারণে এত সংখ্যক সাংবাদিক গ্রেফতার হয়েছেন।অপরদিকে, ২০২১ সালে ৪৬ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, যা গণনা শুরুর পর সবচেয়ে কম৷

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সংস্থা আরএসএফ বলছে, ২০২১ সালে ৬০ জন নারী সাংবাদিক আটক হয়েছেন৷ এটিও একটি রেকর্ড।সবচেয়ে বেশি সাংবাদিক আটক করেছে চীন৷ আরএসএফ এর হিসেবে সংখ্যাটি ১২৭। এর পরেই আছে মিয়ানমার (৫৩), ভিয়েতনাম (৪৩), বেলারুশ (৩২) ও সৌদি আরব (৩১)৷২০২১ সালে মেক্সিকোতে সাত সাংবাদিক প্রাণ হারিয়েছেন৷ এর পরে আছে আফগানিস্তান (৬), ইয়েমেন (৪) ও ভারত (৪)৷

Top