বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সুপারিশ জাতিসংঘে অনুমোদন - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষতার ঘাটতিতে পিছিয়ে তরুণদের কর্মসংস্থান,বিপুল টাকা বিনিয়োগেও সুফল নেই সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও... গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে বিশেষ অধিবেশন চায় জামায়াত, রাষ্ট্রপতিকে চিঠি সাইবার গ্যাংয়ে বিপন্ন নারী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আগ্রহী ও বাদ পড়ার আশঙ্কায় অস্থিরতা,মন্ত্রিসভা পুনর্গঠনের সম্ভাবনা গডফাদারদের সম্পদ ক্রোক হচ্ছে,মাদকের মূলোৎপাটনে কঠোর পদক্ষেপ ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি নিম্নচাপ, চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত

বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সুপারিশ জাতিসংঘে অনুমোদন


এবি সিদ্দীক ভুঁইয়া:বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সুপারিশ অনুমোদন করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ।পরিষদের ৭৬তম বৈঠকের ৪০তম প্লেনারি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার।অর্থ মন্ত্রণালয় বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এটিকে ‘ঐতিহাসিক অর্জন’ বলে মন্তব্য করেছেন। একে বাংলাদেশের উন্নয়নযাত্রার এক মহান মাইলফলক হিসেবেও অভিহিত করেছেন।এদিকে জাতিসংঘের ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশের পাশাপাশি নেপাল ও লাওসের ক্ষেত্রেও একই সুপারিশ করা হয়েছে। এই তিন দেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ক্ষেত্রে পাঁচ বছর প্রস্তুতির সময় পাবে। সাধারণত প্রস্তুতির জন্য তিন বছর সময় দেওয়া হয়। করোনার কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ায় এই বাড়তি সময় দেওয়া হলো।

গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় দ্বিতীয়বারের মতো এলডিসি থেকে উত্তরণের মানদণ্ড পূরণের সুপারিশ লাভ করে বাংলাদেশ। সিডিপি একই সঙ্গে বাংলাদেশকে ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত পাঁচ বছর প্রস্তুতিকালীন সময় দেওয়ার সুপারিশ করেছিল।অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশই একমাত্র দেশ, যে দেশ জাতিসংঘ নির্ধারিত তিনটি মানদণ্ড পূরণের মাধ্যমে এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশের এ অর্জন বিশ্বদরবারে এ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং আরও অধিকতর উন্নয়নের যাত্রাকে ত্বরান্বিত করবে।

Top