ব্লেন্ডেড লার্নিং সুবিধা পেতে কো-অপারেশন জরুরি - Alokitobarta
আজ : শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস শীতের আয়ুও কম হতে পারে,কমবে তীব্রতা,এবার শীত দেরিতে পনেরো বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেশন চুক্তি সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা,শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে ... প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

ব্লেন্ডেড লার্নিং সুবিধা পেতে কো-অপারেশন জরুরি


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :ব্লেন্ডেড লার্নিংয়ের (অনলাইন ও অফলাইন এডুকেশন) সফলতা অংশগ্রহণমূলক ও সমতাভিত্তিক তথ্যপ্রযুক্তি অবকাঠামোর ওপর নির্ভর করে।এ জন্য আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জরুরি বলে অভিমত ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।বৃহস্পতিবার (১১ নভেম্বর) প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে সংস্থাটির সহকারী মহাপরিচালক (শিক্ষা) স্টেফানিয়া জিয়ানিনির সভাপতিত্বে ‘ব্লেন্ডেড লার্নিংবিষয়ক মিনিস্টারিয়াল ব্রেকফাস্ট’ মিটিংয়ে বাংলাদেশ প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে এ অভিমত ব্যক্ত করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির বাস্তবতায় আমাদের অনলাইন শিক্ষায় যেতেই হবে। করোনা আমাদের এ নতুন শিক্ষাব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে বাধ্য করেছে। এজন্য ব্লেন্ডেড লার্নিং ব্যবস্থাকে শক্তিশালী করতে একটি ফ্রেম ওয়ার্ক প্রণয়নে কাজ করছে বাংলাদেশ। তবে, ব্লেন্ডেড লার্নিং সুবিধা পেতে সবার কো-অপারেশন জরুরি।এসময় কার্যকর ব্লেন্ডেড লার্নিংয়ের জন্য শিক্ষক ও একাডেমিকে প্রস্তুত করা এবং ব্লেন্ডেড লার্নিং ও আইসিটি এডুকেশন পলিসি প্রণয়নে গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী।

Top