আগামী ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে - Alokitobarta
আজ : শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস শীতের আয়ুও কম হতে পারে,কমবে তীব্রতা,এবার শীত দেরিতে পনেরো বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেশন চুক্তি সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা,শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে ... প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

আগামী ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে


এবি সিদ্দীক ভূঁইয়া :প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের ৩২ হাজার ৭০০ জন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।বুধবার (১০ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
গতকাল মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, এ নিয়োগ সম্পন্ন হলে শিক্ষকরা আরও স্বাচ্ছন্দে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করতে পারবে।

মো. জাকির হোসেন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার যথার্থ শিক্ষার জন্য মানসম্মত শিক্ষক নিয়োগ, ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির জন্য বৃটিশ কাউন্সিলের সহযোগিতা গ্রহণ এবং গণিতের জন্য গণিত অলিম্পিয়াড চালু করেছে। পাশাপাশি বছরের প্রথমদিন সব শিশুকে নতুন বই ও উপবৃত্তি দেওয়া হচ্ছে।জরাজীর্ণ ভবনের পরিবর্তে নতুন বিদ্যালয় ভবন নির্মিত হচ্ছে।

Top