জনতার মুখোমুখি পাঁচ মেয়র প্রার্থী - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

জনতার মুখোমুখি পাঁচ মেয়র প্রার্থী


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনের আগে‘জনতার মুখোমুখি’অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচ প্রার্থী।বৃহস্পতিবার পাকুন্দিয়া সদর ঈদগাহ ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ অনুষ্ঠান দেখতে সেখানে কৌতূহলী মানুষের ঢল নামে।পিপল ডেভেলপমেন্ট প্রসেস(পিডিপি)এবং সুশাসনের জন্য নাগরিকের(সুজন)পাকুন্দিয়া উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।এতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির পাকুন্দিয়া শাখার স্বেচ্ছাসেবীরা সহযোগিতা করেন।

জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে মেয়র প্রার্থী নজরুল ইসলাম আকন্দ (নৌকা), বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান খোকন (নারিকেল গাছ), সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন (মোবাইল ফোন), ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা আতাহার আলী (হাতপাখা) এবং আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী মোতায়েন হোসেন স্বপন (জগ) অংশ নেন। প্রত্যেক প্রার্থী তিন মিনিট করে বক্তব্য দেওয়ার সুযোগ পান। এছাড়া বক্তব্য শেষে প্রত্যেক প্রার্থীকে ভোটাররা তিনটি করে প্রশ্ন করেন।পিডিপির চেয়ারম্যান ও সুজন পাকুন্দিয়া শাখার সভাপতি আনম তানভীর হায়দার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন পিডিপি ও সুজন পাকুন্দিয়া শাখার সাধারণ সম্পাদক তরিকুল হাসান শাহীন।

আরও পড়ুন...
Top