এসএসসি পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ - Alokitobarta
আজ : শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস শীতের আয়ুও কম হতে পারে,কমবে তীব্রতা,এবার শীত দেরিতে পনেরো বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেশন চুক্তি সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা,শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে ... প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

এসএসসি পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ


আলোকিত বার্তা:এ বছরের এসএসসি পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।প্রতিবছর ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা হয়ে থাকে। এবারকরোনাভাইরাসের কারণে সেই পরীক্ষা পিছিয়ে গেছে।গত ২৭ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ আগামী ১৪ নভেম্বর চূড়ান্ত করে রুটিন প্রকাশ করা হয়। সে অনুসারে প্রথম দিন ১৪ নভেম্বর সকালে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), ১৫ নভেম্বর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা সকালে এবং হিসাব বিজ্ঞান বিকালে অনুষ্ঠিত হবে। ১৬ নভেম্বর (তত্ত্বীয়) রাসায়ন, ১৮ নভেম্বর শারীরিক শিক্ষা ও ক্রীড়া ((তত্ত্বীয়)) অনুষ্ঠিত হবে। ২১ নভেম্বর ভূগোল ও পরিবেশ, ২২ নভেম্বর উচ্চতর গণিত, জীববিজ্ঞান সকালে এবং ফিন্যান্স ও ব্যাকিং বিকালে অনুষ্ঠিত হবে। ২৩ নভেম্বর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকালে আর বিকালে ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সূচির বিশেষ নির্দশনায় বলা হয়, কোডিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার সময় দেড় ঘণ্টা। এমসিকিউ সিকিউ ও সিকিউ অংশের পরীক্ষার মধ্যে কোনও বিরতি থাকবে না।

Top