প্রতিদিন পাঠাতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাস্থ্যবিধির তথ্য - Alokitobarta
আজ : শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস শীতের আয়ুও কম হতে পারে,কমবে তীব্রতা,এবার শীত দেরিতে পনেরো বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেশন চুক্তি সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা,শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে ... প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

প্রতিদিন পাঠাতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাস্থ্যবিধির তথ্য


আলোকিত বার্তা:প্রায় ১৭ মাস পর রোববার (১২ সেপ্টেম্বর) থেকে সারাদেশে খুলছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোতে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধির নির্দেশনা পালন নিশ্চিত ও সঠিকভাবে অনুসরণের জন্য এ সংক্রান্ত তথ্য প্রতিদিন পাঠাতে হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে।বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন) অধ্যাপক মো. আমির হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ কথা বলা হয়।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালুর জন্য একটি গাইডলাইন এবং নির্দেশনাপত্র জারি করা হয়েছে। উক্ত গাইডলাইন ও নির্দেশনাপত্র এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশে শিক্ষাপ্রতিষ্ঠান সুরক্ষিত রাখতে দৈনিক ভিত্তিতে মনিটরিংয়ের লক্ষ্যে একটি মনিটরিং চেকলিস্ট করা হয়। এ চেকলিস্টের তথ্য গুগল ডকসের মাধ্যমে প্রতিদিন বিকেল ৩টার মধ্যে অধিদপ্তরে পাঠাতে হবে।

Top