১২ থেকে ১৮ বছরের শিক্ষার্থীদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হবে - Alokitobarta
আজ : শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস শীতের আয়ুও কম হতে পারে,কমবে তীব্রতা,এবার শীত দেরিতে পনেরো বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেশন চুক্তি সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা,শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে ... প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

১২ থেকে ১৮ বছরের শিক্ষার্থীদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হবে


আলোকিত বার্তা:১২ থেকে ১৮ বছরের শিক্ষার্থীদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে অনুষ্ঠিত কম্প্রেহেনসিভ (লাইসেন্সিং/প্রি-রেজিস্ট্রেশন) পরীক্ষায় তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

জাহিদ মালেক বলেন, বয়স ১৮ বছরের উপরে হলে যেকোনো টিকা দেওয়া যাবে। যদি বয়স ১৮ বছরের নিচে হয় তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নির্দেশনা রয়েছে এবং অন্যান্য দেশে যেমন আমেরিকা ও ব্রিটেনে ১২ বছরের উপরে বয়সীদের ফাইজার-মর্ডানার টিকা দেওয়া হয়েছে। আমাদেরকেও এ পদ্ধতি অনুসরণ করতে হবে। তিনি বলেন, চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখার ৮০ শতাংশেরও বেশি শিক্ষার্থীদের ইতোমধ্যে টিকা দেওয়া হয়েছে। চিকিৎসার বাহিরের অন্যান্য শিক্ষার্থীদের আমরা টিকা কার্যক্রমে নিয়ে আসছি। অনেক শিক্ষার্থী ও শিক্ষক টিকা পেয়েছেন। টিকার প্রাপ্যতা সাপেক্ষে পর্যায়ক্রমে আমরা সবাইকে টিকা দিতে পারবো।

Top