দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৮১ বিলিয়ন মার্কিন ডলার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৮১ বিলিয়ন মার্কিন ডলার


আলোকিত বার্তা:চলতি বছরের আগস্ট মাসে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৮১ বিলিয়ন মার্কিন ডলার। টাকার হিসাবে (প্রতি ডলার ৮৫ টাকা) যার পরিমাণ ১৫ হাজার ৩৮৫ কোটি টাকা, যা গত জুলাইয়ের চেয়ে ৫২২ কোটি টাকা কম। জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ১৮৭ কোটি ১৪ লাখ ৯০ হাজার (এক দশমিক ৮৭ বিলিয়ন) মার্কিন ডলার বা ১৫ হাজার ৯০৭ কোটি টাকা।মঙ্গলবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্যবিদায়ী আগস্ট মাসে রেমিট্যান্স এসেছে এক দশমিক ৮১ বিলিয়ন মার্কিন ডলার বা ১৫ হাজার ৩৮৫ কোটি টাকা। যা তার আগের মাস জুলাইয়ের চেয়ে ৫২২ কোটি টাকা কম, জুলাইয়ে এসেছিল এক দশমিক ৮৭ বিলিয়ন মার্কিন ডলার বা ১৫ হাজার ৯০৭ কোটি টাকা। তবে গত বছরের (২০২০) একই মাসের চেয়ে চলতি বছরের আগস্টে এক হাজার ২৭৫ কোটি টাকা কম এসেছে। ২০২০ সালের আগস্ট মাসে ১৬ হাজার ৬৬০ কোটি টাকার রেমিট্যান্স এসেছিল দেশে।

অর্থবছরের হিসাবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ২০২০-২১ অর্থবছরে। ২০২০-২১ অর্থবছরে মোট দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আসে দেশে। যা আগের অর্থবছরের চেয়ে ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবছরে এক হাজার ৮২০ কোটি ডলার বা ১৮ দশমিক দুই বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে আর ২০১৮-১৯ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৬৪২ কোটি ডলার।গত ২০১৯ সালের ১ জুলাই থেকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর দুই শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। অর্থাৎ একজন প্রবাসী বাংলাদেশে ১০০ টাকা পাঠালে তার সঙ্গে আরও দুই টাকা যোগ করে মোট ১০২ টাকা পাচ্ছেন তিনি। এছাড়াও ঈদ ও বিভিন্ন উৎসবে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরকারের প্রণোদনার সঙ্গে বাড়তি আরও এক শতাংশ দেওয়ার অফার দেওয়া হয়। এসব কারণে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহী হচ্ছেন বিদেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা।এসময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এরপর ডাচ–বাংলা ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক ও পূবালী ব্যাংক। এসব অর্থের বেশিরভাগই এসেছে ১০টি দেশ থেকে। দেশগুলোর মধ্যে রয়েছে- সৌদি আরব, যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, মালয়েশিয়া, যুক্তরাজ্য, কুয়েত, ওমান, কাতার, ইতালি ও সিঙ্গাপুর।

Top